রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• যুক্তরাষ্ট্রের আকাশপথে বিপর্যয়, নেপথ্যে কী কারণ? • ইরানবিরোধী অভিযানে ব্যর্থ: বরখাস্ত  মার্কিন যুদ্ধজাহাজের একাধিক কমান্ডার • বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি: কী আছে, কী নেই? • ভারতের আকাশসীমায় ঢুকে ২০ মিনিট ঘুরে বেড়াল চীনা যুদ্ধবিমান • মালয়েশিয়ায় ১০ মাসে আটক ৭০ হাজারের বেশি বিদেশি • ক্যান্সার চিকিৎসা শেষে স্বামী উইলিয়ামের সাথে ভারত সফরে কেট মিডলটন • ইসরায়েলের নিরাপত্তায় জাতীয় ঐক্যের সরকার চান নেতানিয়াহু • সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের  বিপক্ষে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের • রাষ্ট্রদোহ মামলায় চট্টগ্রামের রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার • নিউইয়র্কে লেখক-সাংবাদিকদের মিলনমেলা

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ইরানবিরোধী অভিযানে ব্যর্থ: বরখাস্ত  মার্কিন যুদ্ধজাহাজের একাধিক কমান্ডার

ইরানবিরোধী  অভিযানে ব্যর্থ: বরখাস্ত  মার্কিন যুদ্ধজাহাজের একাধিক কমান্ডার

বিজ্ঞাপন
ইরানবিরোধী সামরিক অভিযানে নিয়োজিত যুদ্ধজাহাজের কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছে ইরানের বিরুদ্ধে অভিযানে সহায়তার দায়িত্বে থাকা একটি ডেস্ট্রয়ারের কমান্ডার এবং পারমাণবিক শক্তিচালিত একটি সাবমেরিনের তিন শীর্ষ কর্মকর্তা। তবে এসব সিদ্ধান্তের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি মার্কিন নৌবাহিনী।

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত সেপ্টেম্বরে ইউএসএস মাইকেল মারফি নামের ডেস্ট্রয়ারের কমান্ডার ক্যাটলিন কানিংহামকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, তার ওপর আস্থা হারানোর কারণ দেখিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাহাজটি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনায় সহায়তার জন্য মোতায়েন করা হয়েছিল।

এ ছাড়া পারমাণবিক শক্তিচালিত আক্রমণাত্মক সাবমেরিন ইউএসএস সাউথ ডাকোটার কমান্ডার, উপকমান্ডার ও জ্যেষ্ঠ তালিকাভুক্ত নাবিককেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত অক্টোবরে তাদের সরিয়ে দেওয়া হয়। সমুদ্রতলে কোনো কিছুর সঙ্গে সাবমেরিনটির সংঘর্ষের ঘটনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে কর্মকর্তাদের বরখাস্তের বিষয়ে প্রচলিত নিয়ম অনুযায়ী প্রকাশ্যে কোনো ঘোষণা দেয়নি মার্কিন নৌবাহিনী। বিষয়টি নিয়ে কংগ্রেসের সদস্যদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

ডেমোক্র্যাটিক পার্টির দুই প্রতিনিধি জো কোর্টনি ও অ্যাডাম স্মিথ অভিযোগ করেছেন, নৌবাহিনী তাদের এ বিষয়ে আগাম কোনো তথ্য জানায়নি। ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব হাং কাও এবং নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তা অ্যাডমিরাল ড্যারিল কডলকে পাঠানো এক চিঠিতে তারা বিষয়টি নিয়ে গভীর হতাশা প্রকাশ করেন।
 
আইনপ্রণেতাদের মতে, নৌবাহিনীর তথ্য গোপন রাখার প্রবণতা স্বচ্ছতা এবং কংগ্রেসের সঙ্গে কার্যকর সম্পর্ক বজায় রাখার বিষয়ে প্রশ্ন তৈরি করেছে।

এদিকে ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা পরিস্থিতিও আলোচনায় এসেছে। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হামলার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬টি সামরিক ঘাঁটি ও অন্যান্য স্থাপনার ক্ষয়ক্ষতির তথ্য জনসমক্ষে আসতে দেরি হয়েছে। স্যাটেলাইট চিত্র ব্যবহারে বিধিনিষেধ এবং সরকারি পর্যায়ে সীমিত তথ্য প্রকাশের কারণে পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে সময় লেগেছে।

এর মধ্যে শুক্রবার ইংল্যান্ডের পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্র পরিচালিত আরএএফ ল্যাকেনহিথ বিমানঘাঁটির আকাশে সন্দেহজনক ড্রোনের উপস্থিতি শনাক্ত হওয়ার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তবে মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, এ ঘটনায় কোনো সামরিক সদস্য, বিমান বা অবকাঠামোর ক্ষতি হয়নি।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz