সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, নিহত ১, আহত ১১ • সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার • এনআরবি ওয়ার্ল্ড: বিশ্বের ৫০টিরও বেশি দেশে নেটওয়ার্ক, ঢাকায় সামিট ডিসেম্বরে • জাবি শিক্ষার্থী নিখোঁজ, কক্ষে মিলেছে ‘সুইসাইড নোট’ • দলীয় এমপিদের ৬ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী • রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল, শাহজালালে অনিশ্চয়তায় হাজারো প্রবাসী • সৌদি আরবে হামলার দায় স্বীকার করল হুতি • আত্মগোপনেই মারা গেলেন গোপালগঞ্জ জেলা আ.লীগের সভাপতি মাহবুব • তুরস্কে পর্যটকবাহী বাস ও ট্রাকের সংঘর্ষ : নিহত ১১, আহত ২৭ • কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা : প্রেমিক রাজু গ্রেপ্তার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা

নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা

নিহত বাংলাদেশি রাজু। ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন মো. রাজু নামের এক বাংলাদেশি যুবক। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক বাংলাদেশি।
স্থানীয় সময় শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে রাউনসভিলের ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ নামের একটি দোকানে ঘটে এ ঘটনা।
নিহত রাজু নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কংশনগর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ভাষ্য, এক বন্দুকধারী দোকানে ঢুকে গুলি চালালে গুলিবিদ্ধ হন সেখানে কর্মরত রাজুসহ আরেক বাংলাদেশি। গুলি লাগে রাজুর বুকে এবং অপর বাংলাদেশির পায়ে। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রাজুর। তবে চিকিৎসা নেওয়ার পর সুস্থ আছেন আহত অপর বাংলাদেশি।
আমিশাপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ‘রাজুর মৃত্যুর বিষয়টি শুনেছি। তার মৃত্যুতে গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।’
রাজুর মরদেহ দেশে আনতে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছে নিহতের পরিবার।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz