নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা

প্রকাশ : ২৪ অগাস্ট ২০২৬, ০১:০৪ , অনলাইন ভার্সন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন মো. রাজু নামের এক বাংলাদেশি যুবক। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক বাংলাদেশি।
স্থানীয় সময় শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে রাউনসভিলের ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ নামের একটি দোকানে ঘটে এ ঘটনা।
নিহত রাজু নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কংশনগর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ভাষ্য, এক বন্দুকধারী দোকানে ঢুকে গুলি চালালে গুলিবিদ্ধ হন সেখানে কর্মরত রাজুসহ আরেক বাংলাদেশি। গুলি লাগে রাজুর বুকে এবং অপর বাংলাদেশির পায়ে। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রাজুর। তবে চিকিৎসা নেওয়ার পর সুস্থ আছেন আহত অপর বাংলাদেশি।
আমিশাপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ‘রাজুর মৃত্যুর বিষয়টি শুনেছি। তার মৃত্যুতে গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।’
রাজুর মরদেহ দেশে আনতে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছে নিহতের পরিবার।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]