শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধ, কপ-৩১ চুক্তি নিশ্চিতে দেশগুলোর তোড়জোড় • ফিক্সিংয়ে অভিযুক্ত ৭ ক্রিকেটার-কর্মকর্তার দায় স্বীকার • নিউইয়র্কের ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির • সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, আইনশৃঙ্খলা অবনতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর দায় আছে : মিয়া গোলাম পরওয়ার • নড়াইলে সাবেক এমপি-মেয়রের বাড়িসহ অর্ধশত বাড়িতে হামলা-অগ্নিসংযোগ • আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে : মীর শাহে আলম • ভারতে বিষাক্ত মদপানে ১৫ জনের মৃত্যু • নড়াইলে হিন্দুদের বাড়িতে অগ্নিসংযোগের ভিডিও এআই দিয়ে তৈরি : পুলিশ • রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি • ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত ৪১

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

নিউইয়র্কের ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির

নিউইয়র্কের ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির

বিজ্ঞাপন
কেউ বলে ‘গ্ল্যাডিয়েটর স্কুল’, কেউ বলে ‘টর্চার আইল্যান্ড’ বা নির্যাতনের দ্বীপ। এমনই সব তকমা পাওয়া নিউইয়র্কের কুখ্যাত ‘রাইকার্স আইল্যান্ড কারাগার’ অবশেষে বন্ধ করে দেওয়া হচ্ছে।
বিবিসি লিখেছে, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি শুক্রবার ২০৩২ সালের মধ্যে রাইকার্স আইল্যান্ড কারাগার কমপ্লেক্স বন্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছেন।

পরিকল্পনা অনুযায়ী ভিন্ন এলাকায় চারটি নতুন কারাগার নির্মাণ এবং যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরটিতে বন্দি ব্যক্তির সংখ্যা কমিয়ে আনা হবে।

কারাগারটি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা ২০১৯ সাল থেকে শুরু হয়। সে বছরই নিউইয়র্ক সিটি কাউন্সিল প্রথমবারের মতো কারাগারটি চলতি বছরের মধ্যে বন্ধ করে দেওয়ার পক্ষে ভোট দিয়েছিল।

তবে বন্দিদের স্থানান্তর ও ব্যবস্থাপনাগত জটিলতার কারণে ওই পরিকল্পনা বাস্তবায়নে বিলম্ব হচ্ছিল।

মেয়র মামদানি এই বিলম্বের জন্য সাবেক মেয়র এরিক অ্যাডামসের প্রশাসনের ধীরগতির পাশাপাশি করোনা ভাইরাস মহামারীকে দায়ী করেছেন।


‘ক্লোজ রাইকার্স জার’ বা রাইকার্স কারাগার বন্ধের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডানা কাপলান শুক্রবার বিবিসিকে বলেন, “মেয়র মামদানির নতুন পরিকল্পনার উদ্দেশ্য শুধু একটি জরাজীর্ণ কারাগার বন্ধ করা নয়। এটি একটি ‘প্রজন্মান্তরের সুযোগ’।”

ডানা কাপলান বলেন, “এর মাধ্যমে একটি ভিন্নতর বন্দি ব্যবস্থা গড়ে তোলা এবং মানুষকে আরও উপযুক্ত ও মানবিক উপায়ে বন্দি রাখার সুযোগ তৈরি হবে।”

রাইকার্স কারাগারটি ৪১৩ একর আয়তনের। নিউ ইয়র্কের কুইন্স ও ব্রঙ্কস এলাকার মাঝখানে রাইকার্স দ্বীপে অবস্থিত কারাগারটিতে ৬ হাজার ৫০০ জনের বেশি বন্দি থাকেন।

বিচারের অপেক্ষায় থাকা বেশ কয়েকজন আলোচিত বন্দিকে এই কারাগারে রাখা হয়েছিল। তাদের মধ্যে রয়েছেন টুপাক শাকুর, ডিএমএক্স নামে পরিচিত মার্কিন র‌্যাপ সংগীতশিল্পী আর্ল সিমন্স এবং হার্ভে ওয়াইনস্টিন।

কারাগারটি বছরের পর বছর ধরে জরাজীর্ণ ও ভয়াবহ পরিবেশের কারণে সমালোচিত। কারা কর্মকর্তার স্বল্পতা এবং বন্দি মৃত্যুর জন্যও দুর্নাম রয়েছে কারাগারটির। চলতি বছরেই সেখানে নয় জন বন্দির মৃত্যু হয়েছে। আইন অনুযায়ী, কারাগারটি ২০২৭ সালের মধ্যে বন্ধ করে দিতে হবে।

শুক্রবার প্রকাশিত ৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে নিউ ইয়র্কের মেয়র মামদানি বলেন, “রাইকার্স কারাগার মূলত ক্রমশ অবনতিশীল অবকাঠামোর ফল। এটি বন্ধ করা এখন ‘নৈতিক দায়িত্ব’।”

মেয়র অ্যাডামসের সময় গত বছর একজন ফেডারেল বিচারক রাইকার্সের নিয়ন্ত্রণ নগর কর্তৃপক্ষের কাছ থেকে সরিয়ে নেন। কারাগারটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি একজন স্বাধীন বহিরাগত কর্মকর্তাকে নিয়োগ দেন।

মেয়র মামদানির পরিকল্পনা হচ্ছে, শহরে চারটি নতুন কারাগার নির্মাণ করা হবে। তার মধ্যে ২০২৯ সালের মধ্যে ব্রুকলিনে একটি, ২০৩১ সালের মধ্যে ব্রঙ্কস ও কুইন্সে দুটি এবং ২০৩২ সালের মধ্যে ম্যানহাটনে একটি কারাগার চালু করা হবে।

নতুন পরিকল্পনা বাস্তবায়নে নিউইয়র্ক সিটি কাউন্সিলের অনুমোদন প্রয়োজন। তবে সিটি কাউন্সিলের স্পিকারসহ কয়েকজন সদস্য এরইমধ্যে মেয়রের পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছেন।

জোহরান মামদানি জানিয়েছেন, নিউইয়র্ক সিটির কারাগারে আটক মানুষের সংখ্যা কমাতে তার প্রশাসন বিভিন্ন উদ্যোগ নেবে। বন্দির সংখ্যা ৬ হাজার ৫০০ থেকে কমিয়ে ৪ হাজার ১০০-তে নামিয়ে আনা হবে।

যদিও বন্দি কমানোর এই লক্ষ্য নিয়ে সংশয় প্রকাশ করেছে নিউ ইয়র্কের কারা কর্মকর্তাদের ইউনিয়ন নিউ ইয়র্ক সিটি কারেকশন অফিসার্স বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশন।

তারা বলেছেন, “নতুন পরিকল্পনা বাস্তবসম্মত নয়, দায়িত্বজ্ঞানহীন এবং এটি নিউইয়র্কের সব বাসিন্দার নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবে।”

তবে ইউনিয়নের বক্তব্য নাকচ করে ডানা কাপলান বলেন, “কারাবন্দি মানুষের সংখ্যা কমানো বাস্তবিকভাবেই সম্ভব। সেই লক্ষ্য সামনে রেখেই পরিকল্পনা করা হয়েছে।”

মেয়রের কার্যালয়ের দাবি, নতুন কারাগারগুলোতে বন্দিরা দিনের আলো, বিশুদ্ধ বাতাস এবং পরিচ্ছন্ন পরিবেশ পাবেন। এতে বন্দিদের জীবনযাত্রার মান উন্নত হবে।

নতুন কারাগারগুলোতে পরিবারের সদস্যদের যাতায়াতও সহজ হবে। কারণ, শহর থেকে দূরে অবস্থিত রাইকার্স আইল্যান্ডে যেতে কয়েক ঘণ্টা লেগে যায়।
বন্দির সংখ্যা কমাতে মামদানির পরিকল্পনায় আরও রয়েছে, বিচারের অপেক্ষায় থাকা ব্যক্তিদের কারাগারে রাখার পরিবর্তে বিকল্প কর্মসূচির ব্যবস্থা করা।

এছাড়াও কারাগারের ভেতরে ও বাইরে মানসিক স্বাস্থ্যসেবা, মাদকাসক্তির চিকিৎসা এবং কারিগরি ও শিক্ষামূলক প্রশিক্ষণ কর্মসূচির জন্য ১৪ কোটি ৬০ লাখ ডলার ব্যয়ের পরিকল্পনা রয়েছে মেয়র মামদানির।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz