শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি • ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত ৪১ • পরাজিত শক্তি অন্যের পদতলে: রিজভী • যুক্তরাষ্ট্রে ভারতীয় নাগরিকের ১৯ বছরের কারাদণ্ড • পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা • মুুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকার বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নিয়েছে : প্রধানমন্ত্রী • সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা • সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা • প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ • ঢাকা মহানগরীসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি

রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর সঙ্গে আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ওই এলাকায় থেমে থেমে গোলাগুলি চলে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, মাচালংয়ের ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনা করছিল। এ সময় জেএসএসের সশস্ত্র সদস্যরা সেনাবাহিনীর টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে সেনাবাহিনীও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, শনিবার সকাল ৯টা থেকে ওই এলাকায় থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz