সাবেক মন্ত্রী নওফেল ও আ.লীগ নেতা নাছিরের বাসায় পুলিশের অভিযান
ঠিকানা অনলাইন
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪৯
•
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাতে নগরীর আন্দরকিল্লায় আ জ ম নাছিরের বাসা এবং চশমা হিলে নওফেলের বাসায় পৃথকভাবে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে কোতোয়ালি ও পাঁচলাইশ থানা-পুলিশের পৃথক দল এ অভিযান পরিচালনা করে।
আ জ ম নাছিরের বাসায় থাকা এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, ১৫ থেকে ২০ জন পুলিশ সদস্য বাসায় প্রবেশ করেন। এ সময় তাঁরা আ জ ম নাছির উদ্দিন কোথায় আছেন, তা জানতে চান। পরে বাসায় তল্লাশি চালিয়ে তাঁরা সেখান থেকে চলে যান।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, সেখানে পুলিশের অভিযান হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।