ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যের আহ্বায়ক কমিটি
ঠিকানা অনলাইন
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ০০:৩১
•
অনলাইন সংস্করণ
ফাইল ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর উত্তর শাখার দুই সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে এই কমিটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করবে।
নবগঠিত আংশিক কমিটিতে শফিকুল ইসলাম খান মিল্টনকে আহ্বায়ক এবং এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্যসচিব করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) বিএনপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
দলের সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে এ কমিটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করবে।