বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সর্বশেষ :

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

লালমনিরহাট সফরে গেলেন প্রধানমন্ত্রী

লালমনিরহাট সফরে গেলেন প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন
একদিনের সফরে লালমনিরহাটের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে সরকারপ্রধান তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে উত্তরের পথ ধরেন বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনটি কর্মসূচিতে যোগ দেবেন এবং বিকালে ঢাকায় ফিরে আসবেন।”

প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে আছে—লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় যোগদান ও ক্যাম্পাস পরিদর্শন, সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন এবং জেলার কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ।

বিএনপির নেতা হিসেবে তারেক রহমান ২২ বছর আগে লালমনিরহাটে এসেছিলেন; প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম সফর।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz