বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে : বিসিবির আইনজীবী • মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো : ট্রাম্প • আমেরিকানরা ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে, তাঁরা পরিবর্তন চায়: বারাক ওবামা • যুক্তরাষ্ট্রজুড়ে ডেমোক্র্যাটদের জয়ে ওবামার সন্তোষ প্রকাশ • গভর্নর নির্বাচনেও ডেমোক্র্যাটদের বড় সাফল্য • নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস • কংগ্রেস ডেমোক্র্যাটদের, বড় ধাক্কায় ট্রাম্প • উভয় কক্ষেই ডেমোক্র্যাটদের ভূমিধস জয় • ‘মার্কিনরা বিরক্ত হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবেন ট্রাম্প’ • রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ট্রাম্পের মুখে নতুন বয়ান

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

গভর্নর নির্বাচনেও ডেমোক্র্যাটদের বড় সাফল্য

গভর্নর নির্বাচনেও ডেমোক্র্যাটদের বড় সাফল্য

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা ভালো ফল করার পর সমর্থকদের উচ্ছ্বাস। ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে গভর্নর পদেও বড় সাফল্য পেয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা টেক্সাস, জর্জিয়া, ওহাইও ও আইওয়ায় জয় পেয়েছেন দলটির প্রার্থীরা। সর্বশেষ পাওয়া ফলাফল ও সংবাদমাধ্যমের বিজয়ী ঘোষণার ভিত্তিতে দেশটির অধিকাংশ রাজ্যে গভর্নর পদ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পথে এগোচ্ছে ডেমোক্র্যাটরা। 

৩ নভেম্বর মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের মধ্যে ৩৬টিতে গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে সারা দেশে রিপাবলিকানদের হাতে ছিল ২৬টি এবং ডেমোক্র্যাটদের হাতে ২৪টি গভর্নর পদ। এবারের নির্বাচনে দুই দলকেই নিজেদের নিয়ন্ত্রণে থাকা ১৮টি করে পদ রক্ষার লড়াইয়ে নামতে হয়। দেশজুড়ে সংখ্যাগরিষ্ঠতা পেতে ডেমোক্র্যাটদের নিট দুটি পদ বাড়ানো প্রয়োজন। 
এবারের সবচেয়ে আলোচিত ফল এসেছে টেক্সাস থেকে। সেখানে রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবটকে পরাজিত করেছেন ডেমোক্র্যাট জিনা হিনোহোসা। এর মধ্য দিয়ে তিন দশকের বেশি সময় পর রাজ্যটির গভর্নর পদে ফিরছে ডেমোক্র্যাটিক পার্টি। হিনোহোসা হতে যাচ্ছেন টেক্সাসের প্রথম লাতিনা গভর্নর। চতুর্থ মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করা অ্যাবট পরাজয় মেনে নিয়ে ক্ষমতা হস্তান্তরে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। 

জর্জিয়ায় ইতিহাস গড়েছেন আটলান্টার সাবেক মেয়র কিশা ল্যান্স বটমস। রিপাবলিকান ব্যবসায়ী রিক জ্যাকসনকে পরাজিত করে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে গভর্নর পদে নির্বাচিত প্রথম কৃষ্ণাঙ্গ নারী হতে যাচ্ছেন। তাঁর জয়ে ১৯৯৮ সালের পর প্রথমবার জর্জিয়ার গভর্নর নির্বাচনে জয় পেলেন কোনো ডেমোক্র্যাট প্রার্থী। 

ওহাইওতে রিপাবলিকান বিবেক রামাস্বামীকে হারিয়েছেন ডেমোক্র্যাট অ্যামি অ্যাক্টন। আইওয়ায় জয় পেয়েছেন ডেমোক্র্যাট রব স্যান্ড। টেক্সাস ও জর্জিয়ার পাশাপাশি এই দুই রাজ্যের গভর্নর পদও রিপাবলিকানদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া দলটির জন্য বড় অর্জন। 
নিউইয়র্কে গভর্নর ক্যাথি হোকুল পুনর্নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। প্রতিবেশী কানেটিকাটেও ডেমোক্র্যাট গভর্নর নেড ল্যামন্টকে বিজয়ী হিসেবে প্রক্ষেপণ করেছে সংবাদমাধ্যম। 

উইসকনসিনে রিপাবলিকান কংগ্রেস সদস্য টম টিফানিকে হারিয়ে রাজ্যটির প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর হতে যাচ্ছেন ডেমোক্র্যাট ডেভিড ক্রাউলি। অন্যদিকে ক্যালিফোর্নিয়ায় রিপাবলিকান স্টিভ হিলটনকে পরাজিত করেছেন ডেমোক্র্যাট জেভিয়ার বেসেরা। তিনি বিদায়ী গভর্নর গ্যাভিন নিউজমের স্থলাভিষিক্ত হবেন। 

তবে ফ্লোরিডার গভর্নর পদ ধরে রেখেছে রিপাবলিকান পার্টি। সেখানে জয় পেয়েছেন দলটির প্রার্থী বায়রন ডোনাল্ডস। 
গভর্নর নির্বাচনের এই ফল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের বাকি দুই বছরে কেন্দ্র ও রাজ্যের সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। অভিবাসন অভিযান, ন্যাশনাল গার্ড মোতায়েন ও নির্বাচনী বিধি নিয়ে কেন্দ্রীয় প্রশাসনের সঙ্গে ইতিমধ্যেই একাধিক ডেমোক্র্যাটশাসিত রাজ্যের বিরোধ রয়েছে। আরও রাজ্যে দলটির গভর্নর নির্বাচিত হওয়ায় ট্রাম্পের নীতির বিরুদ্ধে রাজ্য পর্যায়ের প্রতিরোধ জোরদার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। 

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz