বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• জীবনযাত্রার ব্যয়  কতটা প্রভাব ফেলল ভোটে • নিউইয়র্ক স্টেটে পার্ক রেঞ্জার পদে নিয়োগ, আবেদন ৩১ ডিসেম্বর পর্যন্ত • স্পিকার হওয়ার পথে হাকিম জেফ্রিস, সামনে কঠিন চ্যালেঞ্জ • ভোটাররা ট্রাম্প, অর্থনীতি নিয়ে গভীরভাবে অসন্তুষ্ট • যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স • নিউইয়র্ক ম্যারাথনে ফিনিশিং লাইনের দুই মাইল আগে তরুণীর মৃত্যু • ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি ও বাস্তবায়নের চিত্র • মার্কিন কংগ্রেসে সেনেটের নিয়ন্ত্রণ পেল ডেমোক্র্যাটরা • ভাঙচুরের ভিডিও করায় তৌফিককে হত্যা করেছে আওয়ামী দুর্বৃত্তরা : রাশেদ খান • ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার সন্দেহে ৩ পুলিশ কর্মকর্তা আটক

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

মার্কিন কংগ্রেসে সেনেটের নিয়ন্ত্রণ পেল ডেমোক্র্যাটরা

মার্কিন কংগ্রেসে সেনেটের নিয়ন্ত্রণ পেল ডেমোক্র্যাটরা

বিজ্ঞাপন
আইওয়ায় অপ্রত্যাশিত জয়ের মধ্য দিয়ে সেনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত করেছে ডেমোক্র্যাটরা।

কানসাস, টেক্সাস ও সাউথ ক্যারোলাইনার মতো রিপাবলিকানদের শক্ত ঘাঁটিতে একের পর এক জয়ের ধারাবাহিকতায় সেনেটে ছয়টি আসন বেড়েছে ডেমোক্র্যাটদের।

মিশিগান ও মিনেসোটায় নিজেদের ধরে রাখা দুটি আসনই হারালেও সেনেটে সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখার মত আসন ডেমোক্র্যাটদের থাকবে।

টেক্সাসে গত ৩০ বছরের বেশি সময় কোনো অঙ্গরাজ্যব্যাপী নির্বাচনে ডেমোক্র্যাটরা জয়ী হতে পারেননি। সেই অঙ্গরাজ্যেই এবার ডেমোক্র্যাট প্রার্থী জেমস টালারিকো প্রেসিডেন্ট ট্রাম্পের পছন্দের প্রার্থী কেন প্যাক্সটনকে বড় ব্যবধানে হারিয়েছেন।

সাউথ ক্যারোলাইনায় ডেমোক্র্যাট প্রার্থী অ্যানি অ্যান্ড্রুজ বর্তমান রিপাবলিকান সিনেটর ডারলিন গ্রাহামকে হারিয়েছেন। চলতি বছর তার ভাই লিন্ডসে গ্রাহামের মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত করতে ডারলিনকে বেছে নিয়েছিলেন ট্রাম্প।

আর ওহাইওতে ডেমোক্র্যাট প্রার্থী শেরড ব্রাউন এমন একটি আসনে জয় পেয়েছেন, যেটি দুই বছর আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের দখলে ছিল।

ট্রাম্প মঙ্গলবার রাতে বলেছেন, তিনি ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার পরিকল্পনা করছেন। তবে প্রয়োজন অনুযায়ী তিনি ভেটো ক্ষমতা ব্যবহার করবেন বলেও জানিয়েছেন।

সংক্ষেপ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল আসতে শুরু করেছে। এ নির্বাচনের মধ্য দিয়ে ঠিক হবে, ডনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির বাকি দুই বছরে কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে।

কংগ্রেসের প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ৪৩৫টি আসনের সবগুলোতে, সেনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে ভোট হচ্ছে।

বর্তমানে কংগ্রেসের দুই কক্ষই নিয়ন্ত্রণ করছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি। ডেমোক্র্যাটরা পর্যাপ্ত আসনে জয়ী হয়ে দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে চাইছেন।

কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে পারলে ট্রাম্পের বিভিন্ন পরিকল্পনা আটকে দেওয়ার ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে থাকবেন ডেমোক্র্যাটরা।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz