মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের একটি করে শেয়ার দেবেন ইলন মাস্ক

যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের একটি করে শেয়ার দেবেন ইলন মাস্ক

স্পেসএক্স ও ইলন মাস্ক। ছবি: সংগৃহীত

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে নিজের মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের একটি করে শেয়ার উপহার দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।

১৯ অক্টোবর সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক জানান, দেশটির প্রতিটি শিশুকে তিনি স্পেসএক্সের একটি করে শেয়ার দিতে চান। এটি ভবিষ্যতে এমন আরও উদ্যোগের সূচনা হবে বলেও ইঙ্গিত দেন তিনি।

তবে কবে, কীভাবে এবং কোন প্রক্রিয়ায় শিশুদের মধ্যে এসব শেয়ার বিতরণ করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মাস্ক।

যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশটিতে প্রায় ৭ কোটি ৩০ লাখ শিশু রয়েছে। সোমবার সকালে স্পেসএক্সের প্রতিটি শেয়ারের বাজারদর ছিল ১৪৯ দশমিক ৪৯ ডলার। সে হিসাবে ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নে প্রায় ১ হাজার ৯১ কোটি ডলার মূল্যের শেয়ার প্রয়োজন হতে পারে।

স্পেসএক্সের সবচেয়ে বড় ব্যক্তিগত শেয়ারহোল্ডার মাস্কের হাতে প্রতিষ্ঠানটির ১০ দশমিক ৫ শতাংশ মালিকানা রয়েছে। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুযায়ী, তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ৯০ হাজার ৪০০ কোটি ডলার।

সিবিএস নিউজ জানিয়েছে, শিশুদের শেয়ার উপহার দিতে যুক্তরাষ্ট্র সরকারের চালু করা ‘ট্রাম্প অ্যাকাউন্টস’ কর্মসূচি ব্যবহার করতে পারেন মাস্ক। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।

ঠিকানা/শই


 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz