মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• অভিনেতা সোহেল খান আর নেই • অভিনয়ে ফিরেই বাজিমাত তানিয়া বৃষ্টির • স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান • রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায়ের স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্যসহ ১৪টি দেশ • বাংলাদেশে যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের • হুয়াংকে পদে ফেরানোর পর ট্রাম্প বললেন, ‘এটি আমি করিয়েছি’ • হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশন, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বার বেত্রাঘাত • এবার এস্তোনিয়াকে ‘প্রকাশ্য যুদ্ধের’ হুমকি দিল রাশিয়া • অবসরের আগেই বিজেপির রাজনীতিতে চাহাল, পেলেন বড় দায়িত্ব • আজ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

উইসকনসিনে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৬

উইসকনসিনে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৬

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টা ৩১ মিনিটের দিকে ডেলোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাটি রাজধানী ম্যাডিসন থেকে প্রায় ৬৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

সক কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক ও একটি শিশু রয়েছে। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনায় মাটিতে থাকা কেউ হতাহত হননি এবং কোনো ভবনের ক্ষতি হওয়ার খবরও পাওয়া যায়নি।

দুর্ঘটনার কারণ জানতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে তদন্তে সহায়তা করবে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। সূত্র : আনাদোলু এজেন্সি

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz