বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল • প্রয়োজনে আওয়ামী লীগকেও শেখ হাসিনা কোরবানি দিতে পারেন: আসিফ নজরুল • খুলনায় মাথায় ও বুকে গুলি করে আওয়ামী লীগ নেতাকে হত্যা • রোহিঙ্গা গণহত্যা: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক • কৃত্রিম বুদ্ধিমত্তা সংঘাতকে উস্কে দিতে পারে : জাতিসংঘ মহাসচিব • থ্যাঙ্কসগিভিংয়ে নিউইয়র্কে শক্তিশালী ঝড়ের শঙ্কা, ঘণ্টায় ৬০ মাইল বেগে বাতাসের পূর্বাভাস • বিএনপি জনগণের আর পলাতক ফ্যাসিস্ট লাশের রাজনীতি করে : সমাজকল্যাণ মন্ত্রী • সৌদির রাজধানীতে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ • কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত • চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

উদাসী বিকেল

সুরীত বড়ুয়া | প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ১১:১০
উদাসী বিকেল
বিজ্ঞাপন
শীতের গোধূলি ডাকে হাতের ইশারায়—
বুনো ফুলের কূট গন্ধে বুঁদ হয়ে থাকে
চরাচর,
শব্দরা এখানে নিঃশব্দে ঘুরে বেড়ায়
হৈমন্তিক মায়ায় জড়ানো নেশা—
পরস্পর।

আঁধারের চাদর গায়ে জড়িয়ে—
ঋতুমতী সন্ধ্যা নামে ধূসর প্রান্তরেখা
জুড়ে,
মুখোমুখি বসে আছি আতপ্ত করতল ছুঁয়ে
নক্ষত্র উঁকি দেয় আকাশের নকশিকাঁথা
ফুঁড়ে।

সেঁজুতির শিখায় স্মৃতির মোহরগুলো গুনে গুনে
পার করে দেব সারা রাত চন্দ্রতাপ রুপালি
উঠোন,
উত্তরফাল্গুনী ঘিরে জ্বলবে সন্ধ্যাতারা,
ফুরাবে না কোনো দিন আমাদের নিবিড় 
বুনন।

যদি কোনো দিন আসে দুর্বিনীত বৈশাখী ঝড়
মত্ত বাতাসে ছিঁড়ে গেছে বীণার তার। অচেনা দূর
দ্বীপবাসিনী,
হয়তো একদিন কোনো ক্লান্ত সন্ধ্যায় পড়িবে মনে
গোধূলির রং। আবিরে রাঙিয়ে একান্ত অনুভবে তুমি
উদাসিনী।
বিজ্ঞাপন
কমেন্ট বক্স
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz