রবিবার, ২২ নভেম্বর ২০২৬

রবিবার, ২২ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

জেলহত্যা দিবসে  আলোচনা সভা

ঠিকানা রিপোর্ট | প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫০
জেলহত্যা দিবসে  আলোচনা সভা
বিজ্ঞাপন
জাতীয় চার নেতাকে স্মরণে নিউইয়র্কে জেলহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইটসে একটি পার্টি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাজ আজাদের পরিচালনায় আলোচনা সভায় অংশ নেন সাবেক পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এবং সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু। 
১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় হত্যা করা হয় জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে। মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের নেতৃত্বে থাকা এই চার নেতা বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম পরিচালনা ও সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সৈয়দ নজরুল ইসলাম ছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি, তাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রী এবং মনসুর আলী ও কামারুজ্জামান মন্ত্রিসভার সদস্য। তাঁদের স্মরণে প্রতিবছর ৩ নভেম্বর জেলহত্যা দিবস পালিত হয়।
বিজ্ঞাপন
কমেন্ট বক্স
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz