রবিবার, ২২ নভেম্বর ২০২৬

রবিবার, ২২ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

মৌলভীবাজার জেলাবাসীর ঐক্য প্রক্রিয়ার সভা

ঠিকানা রিপোর্ট | প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৪
মৌলভীবাজার জেলাবাসীর ঐক্য প্রক্রিয়ার সভা
বিজ্ঞাপন
নানা কারণে বিভক্ত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে বসবাসরত মৌলভীবাজারবাসীর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ এগিয়ে চলছে। এ উদ্যোগের অংশ হিসেবে বিভক্ত সংগঠনগুলোর নেতৃবৃন্দের মধ্যে ইতিমধ্যে একাধিক সভা হয়েছে। এসব সভায় পারস্পরিক বিরোধ ও ভুল বোঝাবুঝি ভুলে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় গত ১ নভেম্বর রোববার সন্ধ্যায় মৌলভীবাজারের নেতৃস্থানীয় প্রবাসীদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ঐক্য প্রক্রিয়ার অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সাংগঠনিক কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়। 
নিউইয়র্ক সিটির অ্যাস্টোরিয়ার হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রবীণ প্রবাসী হাজী আব্দুল মোসব্বির। সভা পরিচালনা করেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট মিনহাজ আহমেদ শাম্মু।
সভায় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন আজমল এইচ. খান, মামুনুর রশিদ শিপু, মো. কাইয়ুম, চৌধুরী সালেহ, বদরুন নাহার খান মিতা, দুলাল তরফদার, সৈয়দ ইলিয়াস খসরু, জালাল চৌধুরী, সোহান আহমেদ টুটুল, ফজলুর রহমান, মোহাম্মদ জাবেদ উদ্দিন, তাজাম্মুল হুসাইন, ইমরান হুসাইন, এমদাদ রহমান তরফদার, মঈনুর রহমান শুয়েব, মজিবুর চৌধুরী, মোহাম্মদ কুতুব, সৈয়দ এস. আলী, শাহ-জাবের আহমেদ, জুয়েল খান, সৈয়দ গওসুল হুসাইন, মোহাম্মদ শামীম ইসলাম, এম. ডি. ইন্তাজ খান, এম. আশরাফুর রহমান, সৈয়দ আলী, জাবেদ আহমেদ, সৈয়দ রুহুল আলী, শাহীন হাসনাত, সৈয়দ ফয়সাল আহমেদ, আল আমিন জিল্লা, শাহীন খান, হেলালুর খান, সৈয়দ মামুন, শামসুল আলম খান, মিসবা মজিদ এবং চৌধুরী মুনিথ (তানিম) প্রমুখ।
সভায় গৃহীত সিদ্ধান্ত : সভায় প্রাথমিকভাবে সদস্য ফি ৫০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়। নির্ধারিত ফি প্রদানকারীদের নিয়ে একটি সদস্যমণ্ডলী গঠন করা হবে।
পরবর্তী সাংগঠনিক কার্যক্রমে এই সদস্যমণ্ডলী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন, নির্বাচন প্রক্রিয়া নির্ধারণ এবং নতুন কমিটি গঠনের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেবে।
এ ছাড়া ৫০ ডলার সদস্য ফি দিয়ে সদস্য সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকবে। নতুন কমিটি গঠিত না হওয়া পর্যন্ত ফি প্রদানকারী সবাই সদস্যমণ্ডলীতে অন্তর্ভুক্ত থাকবেন।
সভায় জানানো হয়, ঐক্য প্রক্রিয়ার পরবর্তী সভা আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ দলমত-নির্বিশেষে যুক্তরাষ্ট্রে বসবাসরত বৃহত্তর মৌলভীবাজারের সব অধিবাসীর সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি শক্তিশালী, কার্যকর ও ঐক্যবদ্ধ সংগঠন গড়ে তোলা সম্ভব হবে।
বিজ্ঞাপন
কমেন্ট বক্স
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz