রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• নিউইয়র্কে লেখক-সাংবাদিকদের মিলনমেলা • প্রকাশিত হলো শিব্বীর আহমেদের সচিত্র ইংরেজি গল্পের বই ‘The Elephant’s New Shoes’ • বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার ব্রাজিলের আমেলি • মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা • পরিবহনমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল • হত্যার অভিযোগে যুবকের জেল, ৭ বছর পর জীবিত উদ্ধার নারী • মুক্তি পেলেন ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি • অবিশ্বাস্য জয়ে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত • গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু • বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করল জার্মানি

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

বিদ্যমান সংকটে (সনেট)

সৈয়দ মামুনুর রশীদ | প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৬
বিদ্যমান সংকটে (সনেট)
বিজ্ঞাপন
আকাশে বাতাসে ধায়, যাঁর দীর্ঘশ্বাস,
সে আমার হৃদয়ের প্রবাহিত নদী,
প্রাত্যহিক কলরোলে স্বপ্ন নিরবধি,
উথলে ওঠে উত্তাপে, ঘুমন্ত আশ্বাস।
হয়তো-বা দেখব না, প্রত্যহ প্রহরে
নবীন উদ্ভিন্ন কণ্ঠ আলোর পরশে,
কাঙ্ক্ষিত স্বপ্নের বীজ মৃত্তিকার বুকে
অঙ্কুরিত হয়ে যেন জাগে অনায়াসে।

শহরের আবর্জনা, সংঘবদ্ধ হয়
ধূলির বন্ধন নিয়ে রঙের মিশ্রণে,
মেঘে ঢাকা নকশায়, বিঘ্নিত শ্রাবণ
লোভনে প্লাবিত হয়, স্বতঃস্ফূর্ত লয়।
বিদ্যমান সংকটে বিপর্যস্ত রথ
তবুও বৃষ্টির জলে ভিজে রাজপথ।
বিজ্ঞাপন
কমেন্ট বক্স
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz