শিক্ষা মানেই জ্ঞান দক্ষতা অন্তর্নিহিত গুণ,
মূল্যবোধের ঘটায় বিকাশ এগিয়ে চলার তূণ।
চিন্তা করার জোগায় ক্ষমতা বুদ্ধিমত্তা জাগে,
যুক্তিবোধকে করে প্রসারিত চেতনায় মন রাগে।
দৃষ্টিভঙ্গি পাল্টায় এতে বদলেও যায় রুচি,
অন্তরে পায় আলোর শক্তি অজ্ঞতা যায় ঘুচি।
জন্ম হতেই মৃত্যু অবধি প্রক্রিয়া চলে তার,
চর্চাতে হয় অভিজ্ঞতা বাড়তেও থাকে ধার।
সুপ্ত প্রতিভা গুণের বিকাশ শিক্ষার মাঝে ঘটে,
সহানুভূতিও শ্রদ্ধা সততা ভিড় করে তার তটে।
তৈরিও হয় ন্যায়বোধ এতে মিলেমিশে যাতে থাকে,
জীবনযাত্রা হয়ও সহজ বিবেচনা পাশে ডাকে।
বিশ্লেষণের দেয়ও ক্ষমতা সিদ্ধান্ত নিতে পারে,
সামাজিকভাবে উন্নত হয় আলো এসে খেলে দ্বারে।
পরিবর্তন আসে চরিত্রে সমাজে প্রভাব পড়ে,
শিক্ষার কোনো বিকল্প নেই রাখা চাই এটি ধরে।




