বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

আব্দুল খালিক লালু  অসুস্থ, দোয়া প্রার্থনা

ঠিকানা রিপোর্ট | প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১৪:৪৮
আব্দুল খালিক লালু  অসুস্থ, দোয়া প্রার্থনা
বিজ্ঞাপন
বিশিষ্ট সমাজসেবক ও প্রবীণ প্রবাসী আবদুল খালিক লালু গুরুতর অসুস্থ অবস্থায় নিউইয়র্কের লং আইল্যান্ড জুইশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। 
বাংলাদেশের সিলেট জেলার বিয়ানীবাজার পৌরসভার সুপাতলার বাসিন্দ ও সাবেক গ্রাম সরকার আবদুল খালিক লালু নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির বর্তমান প্রচার সম্পাদক ও সাংবাদিক রিজু মোহাম্মদের বাবা।
রিজু মোহাম্মদ জানান, গত ২৪ অক্টোবর শনিবার তাঁর বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে লং আইল্যান্ড জুইশ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্ট ও কিডনিজনিত সমস্যায় ভুগছেন বলে জানান রিজু।
আবদুল খালিক লালুর অসুস্থতার খবরে তাঁর আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং পরিচিতজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
পরিবারের ঘনিষ্ঠজনেরা জানান, আবদুল খালিক লালু একজন স্নেহশীল, পরোপকারী ও অভিভাবকসুলভ মানুষ। সমাজসেবামূলক কর্মকাণ্ডের পাশাপাশি ব্যক্তিগত জীবনে মানুষের প্রতি তাঁর আন্তরিকতা ও ভালোবাসা তাঁকে অনেকের কাছে শ্রদ্ধার পাত্র করে তুলেছে।
পরিবারের পক্ষ থেকে তাঁর আশু রোগমুক্তি কামনায় প্রবাসী বাংলাদেশিসহ দেশ-বিদেশের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাওয়া হয়েছে। মহান আল্লাহ যেন তাঁকে সুস্থতা দান করেন এবং সুস্থ করে পরিবারের কাছে ফিরিয়ে দেন, এ কামনাই করছেন তাঁর স্বজনেরা।
কমেন্ট বক্স
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz