বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিষ্ফোরণ, অগ্নিকাণ্ড • ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের হামলায় কৃষক দল নেতা নিহত, বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরণ • গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন • পাকিস্তানের স্বপ্ন ভেঙে সাফের দশম শিরোপা ভারতের • আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী • গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে দুর্বৃত্তদের আগুন • ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে : প্রধানমন্ত্রী • টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ • গণতন্ত্রের পথ কয়েকটি ককটেল বিস্ফোরণে রুদ্ধ করা সম্ভব না : রিজভী • দুটি উদ্ধারকারী জাহাজ কিনতে চায় সরকার : নৌপরিবহণমন্ত্রী

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

আসামে কনটেন্ট ক্রিয়েট যুগমায়ার রহস্যজনক মৃত্যু

আসামে কনটেন্ট ক্রিয়েট যুগমায়ার রহস্যজনক মৃত্যু

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
ভারতের আসাম রাজ্যের তিনসুকিয়া জেলার কাকপাথারের বাসিন্দা ও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ যুগমায়া দত্তের আকস্মিক মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। লাইফস্টাইল ভ্লগ ও ট্রেন্ডিং রিল ভিডিওর মাধ্যমে পরিচিতি পাওয়া এই তরুণীর মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্তে তার মুঠোফোন জব্দ করেছে পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে যুগমায়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার অনুসারীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিয়মিত লাইফস্টাইল ভ্লগ ও বিভিন্ন ট্রেন্ডের ভিডিও প্রকাশ করে অল্প সময়ের মধ্যে পরিচিতি পেয়েছিলেন তিনি। ভিডিওতে তার সাবলীল উপস্থাপনা ও হাসিখুশি উপস্থিতি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছিল।

আসামের তিনসুকিয়ার কাকপাথারের বাসিন্দা ছিলেন যুগমায়া দত্ত। তার শ্বশুরবাড়ি চাবুয়ায়। দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়ার জন্য কনটেন্ট তৈরি করতেন যুগমায়া। মূলত লাইফ স্টাইল ভ্লগিং করতেন তিনি। এ ছাড়া বিভিন্ন রকম রিল পোস্ট করতেন। তার হাসিমুখের ভিডিও দেখতে ভালোবাসতেন অনুরাগীরা। জানা গিয়েছে, কিছুদিন আগে বাপের বাড়ি গিয়েছিলেন যুগমায়া। ফেরার সময় মাকে বলেছিলেন, দ্রুতই আবারও যাবেন। সেই সময় টাকা-পয়সা সংক্রান্ত কোনো আলোচনা হয়। এরপর গত ২৬ তারিখ রহস্যজনকভাবে মৃত্যু হয় বধূর।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর কারণ নিয়ে বিভিন্ন আলোচনা ও জল্পনা চলছে। অনেকেই দাবি করছেন, আত্মঘাতী হয়েছেন ওই ক্রিয়েটর। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আর্থিক সংকট, দাম্পত্য জীবনের কোনো সমস্যা কিংবা অন্য কোনো বিষয় এর সঙ্গে জড়িত কি না, তা-ও স্পষ্ট নয়।

যুগমায়ার বাবার পরিবারের দাবি, তার দাম্পত্য জীবনে বড় ধরনের কোনো অশান্তি ছিল না। ফলে আকস্মিক এই মৃত্যু তাদের কাছে অপ্রত্যাশিত।

এদিকে পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। এ জন্য যুগমায়ার ব্যবহৃত মুঠোফোনটি জব্দ করা হয়েছে। ফোনের তথ্য পর্যালোচনা করে ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ সূত্র পাওয়ার আশা করছেন তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত এই তরুণ কনটেন্ট ক্রিয়েটরের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করছেন তার অনুসারীরা। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz