রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিষ্ফোরণ, বাসে আগুনসহ নাশকতার ঘটনা ঘটেছে। মঙ্গরবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে এসব ঘটনা ঘটে।
ঘটনাসমূহের মধ্যে, মঙ্গলবার রাত ১০ টা ২০ মিনিটের দিকে ঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনের গেটের সামনে দুইটি ককটেল বিস্ফোরণ হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি। অন্যদিকে, মোহাম্মদপুর শিয়া মসজিদের সামনে একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়।
এদিকে, বাড্ডা এলাকায় বৈশাখী পরিবহন নামক একটি আগুন দেয় দুর্বৃত্তরা। সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর বসুন্ধরা রিভার ভিউয়ের বাড়ীতেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।