বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিষ্ফোরণ, অগ্নিকাণ্ড • ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের হামলায় কৃষক দল নেতা নিহত, বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরণ • গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন • পাকিস্তানের স্বপ্ন ভেঙে সাফের দশম শিরোপা ভারতের • আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী • গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে দুর্বৃত্তদের আগুন • ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে : প্রধানমন্ত্রী • টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ • গণতন্ত্রের পথ কয়েকটি ককটেল বিস্ফোরণে রুদ্ধ করা সম্ভব না : রিজভী • দুটি উদ্ধারকারী জাহাজ কিনতে চায় সরকার : নৌপরিবহণমন্ত্রী

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের হামলায় কৃষক দল নেতা নিহত, বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরণ

ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের হামলায় কৃষক দল নেতা নিহত, বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরণ

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় রাজু মোল্লা নামে এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। এ সময় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে ও বিপুল পরিমাণ ককটেলের বিস্ফোরণ ঘটায়। ১৭ নভেম্বর (মঙ্গলবার) রাত নয়টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিদদী বাসস্টান্ডে এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কৃষক দল নেতা রাজু মোল্লার (৩০) বাড়ি ভাঙ্গা উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামে। তিনি ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময়, তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়ার পর থেকে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এ সময় হামিরদী ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয় ভাঙচুর চালায় আওয়ামী লীগের লোকজন। 

এ ব্যাপারে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তানজিরুল ইসলাম বলেন, রাজু মোল্লা নামের একজনকে ভাঙ্গা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমরা পরীক্ষা করে দেখতে পাই যে তিনি মারা গেছেন। 

এ ব্যাপারে নিহতের চাচা লিয়াকত মোল্লা বলেন, আমার ভাতিজার রাজ মোল্লাকে নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন হামলা করে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই। 

এদিকে, কৃষক দল নেতা নিহতের ঘটনার পর উপজেলা বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের শত শত নেতৃবৃন্দ মহাসড়কে অবস্থান নিয়েছেন ও এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। 

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz