শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

আমির হামজার অডিও দাবি করে ফাঁস করলেন রাশেদ খাঁন

আমির হামজার অডিও দাবি করে ফাঁস করলেন রাশেদ খাঁন

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজার কথোপকথনের একটি অডিও ফাঁসের দাবি করে ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, আমির হামজাকে ঘিরে নারীসংক্রান্ত কিছু ভিডিও ও অডিও তার কাছে এসেছে। সেগুলো ফ্যাক্ট চেক করে তথ্যের সত্যতা পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে আমির হামজার কথোপকথনের কিছু অংশ প্রকাশ করে অডিওর লিংক কমেন্ট বক্সে যুক্ত করার কথা জানান।

ফাঁস হওয়া বলে দাবি করা অডিওতে এক ব্যক্তিকে ক্ষমা চাওয়া, অনুতপ্ত হওয়া এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার কথা বলতে শোনা যায়। কথোপকথনে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, 'আপনাদের ওপর আমার কোনো রাগ, ক্ষোভ, অভিমান, মানে কিছুই নেই। ওটুকু আমার শয়তানের ধোঁকায় হোক, নফসের জালে হোক, হয়ে যাওয়ার পরে আমি নিজেই অনুতপ্ত।'

অডিওতে আরও বলতে শোনা যায়, 'অন্যায় করার পরে অনুতপ্ত হলে তারে মানুষ তো অন্তত মাফ করার কথা। আপনারা ইসলামি মাইন্ডের যদি মানুষ হন।'

এ ছাড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়িতে গিয়ে ক্ষমা চাওয়ার ইচ্ছা প্রকাশ করে ওই ব্যক্তি বলেন, 'অ্যান্টি আঙ্কেলের কথা, উনাদের হাত-পা ধরে দরকার হয় মাফ চেয়ে নেব, এই পর্যন্তই।'

রাশেদ খাঁন তাঁর পোস্টে জামায়াতে ইসলামী এবার আমির হামজার বিরুদ্ধে কী ধরনের সাংগঠনিক ব্যবস্থা নেয়, তা দেখার বিষয় বলেও মন্তব্য করেন।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz