সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে সংলাপে বসছে এনসিপি • ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার • ঐকমত্যের অভাবে চুক্তি ছাড়াই শেষ হলো কপ-৩১ সম্মেলন • বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম • হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে সংলাপে বসছে এনসিপি

প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে সংলাপে বসছে এনসিপি

তারেক রহমান ও নাহিদ ইসলাম। ফাইল ছবি

বিজ্ঞাপন
চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে তার ডাকে সাড়া দিয়ে সংলাপের প্রথম দিন আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল।

এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে থাকছেন সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংঘটিত নাশকতার ঘটনায় জাতীয় সংসদে কঠোর হুঁশিয়ারি উচ্চারণের পাশাপাশি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
 
এর আগে সংসদ অধিবেশনের সমাপনী দিনে বিরোধীদলীয় নেতার সঙ্গে একান্ত বৈঠক করেন তিনি এবং পরবর্তীতে ১১টি রাজনৈতিক দলও নিজেদের মধ্যে আলাদা বৈঠক করে। মূলত এসব ঘটনার ধারাবাহিকতায় আজ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপে বসছেন প্রধানমন্ত্রী।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz