রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে ২০ নেতাকর্মী আহত • স্থানীয় সরকার নির্বাচন জামায়াত-এনসিপি আলাদাভাবে করবে : সারজিস • দেশের তরুণদের জন্য ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা • ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী • ধানমন্ডিতে সাবেক রাষ্ট্রদূতের স্ত্রী ছুরিকাঘাতে খুন, ছেলে গ্রেপ্তার • এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা ২ ডিসেম্বর • সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ • আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ : ২৫ কারখানায় ছুটি ঘোষণা • ওয়েস্ট ইন্ডিজের কাছে চার দিনেই হেরে গেল বাংলাদেশ • চাকরি হারালেন ডিবির হারুনসহ ৭ পুলিশ কর্মকর্তা

রবিবার, ০১ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

স্থানীয় সরকার নির্বাচন জামায়াত-এনসিপি আলাদাভাবে করবে : সারজিস

স্থানীয় সরকার নির্বাচন জামায়াত-এনসিপি আলাদাভাবে করবে : সারজিস

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
স্থানীয় সরকার নির্বাচন জামায়াতে ইসলামী ও এনসিপি নিজ নিজ অবস্থান থেকে করবে বলে জানিয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। ৩১ অক্টোবর (শনিবার) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে ‘দৈনিক পঞ্চগড় খবর’ পত্রিকার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেছেন, জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোট হয়েছিল এবং বর্তমানে সংসদে বিরোধী দলীয় জোট হিসেবে তারা একসঙ্গে কাজ করছে। সেই জোট এখনও চলমান থাকলেও স্থানীয় নির্বাচনে আলাদাভাবে লড়াই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে সারজিস আলম বলেন, এসব কথাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। তবে সত্যিই যদি তিনি দেশে ফেরার চিন্তা করেন, তাহলে আওয়ামী লীগের রাজনীতির যতটুকু অবশিষ্টাংশ রয়েছে, সেটুকুরও কবর রচিত হবে।

ঠিকানা/এএস

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz