মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ন্যূনতম মজুরি ভারত-পাকিস্তানের মতো চায় বিজিএমইএ • যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্যতা পেলো বাংলাদেশ • নতুন খাদ্য মজুতবিধি কার্যকরে ৯০ দিনের ছাড় • আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয় : অ্যাটর্নি জেনারেল • বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করছে ভারত : রিজভী • খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছুঁইছুঁই : সংসদে অর্থমন্ত্রী • শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর • ব্যাংক খাত থেকে অর্থ পাচারে বিশ্বের শীর্ষে থাকতে পারে বাংলাদেশ: টাস্কফোর্স • ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন : ন্যান্সি • এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না নেতানিয়াহু : আইজেনকট

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে সম্পন্ন

৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে সম্পন্ন

বিজ্ঞাপন
বিয়ে করলেন মঞ্চ ও টেলিভিশন নাটকের অভিনয়শিল্পী সুজাত শিমুল। তার স্ত্রী জান্নাতুন নেছা থিয়েটার ও আবৃত্তিকর্মী। গত ১৭ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর মিরপুরের একটি রেস্তোরাঁয় দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে বিয়ের খবর ছাপিয়ে আলোচনায় এসেছে তাঁদের দেনমোহরের অঙ্ক—মাত্র ৯৯৯ টাকা।

দেনমোহরের এই ব্যতিক্রমী অঙ্ক নির্ধারণের পেছনে রয়েছে বিশেষ ভাবনা। কেন ৯৯৯ টাকা বেছে নিলেন তাঁরা, সেই ব্যাখ্যাও দিয়েছেন সুজাত শিমুল।

এই অঙ্কটি বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে সুজাত শিমুল বলেন, ‘আমরা যখন বিয়ের সিদ্ধান্ত নিই, তখন ভাবছিলাম, কাবিনটা হবে একটা ইউনিক নম্বর, যা আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয়। আমরা বিয়েকে জীবনের খুব প্রয়োজনীয় একটি অংশ মনে করি। বিয়ের মধ্য দিয়ে জীবনের নতুন একটি অধ্যায় শুরু হয়, একধরনের পরিপূর্ণতা আসে। সেই প্রয়োজনীয়তার জায়গা থেকেই আমাদের দৈনন্দিন জীবনে বিপদ-আপদে যে ৯৯৯ নম্বরে ফোন করি, সেখান থেকেই ট্রিপল নাইনের ধারণাটা আসে।’

তবে ৯৯৯ সংখ্যাটি বেছে নেওয়ার পেছনে রয়েছে আরও একটি প্রতীকী ব্যাখ্যা। সুজাত শিমুলের মতে, তিনটি ৯ পাশাপাশি থাকলেও পরের ঘরে শূন্যস্থান থেকে যায়। এটি মানুষের জীবনের অপূর্ণতার প্রতীক। তাঁর ভাষায়, মানুষের জীবন কখনোই পুরোপুরি পরিপূর্ণ হয় না; কোথাও না কোথাও কিছু ঘাটতি থেকেই যায়। হাজারের ঘর পূর্ণ না হওয়ার বিষয়টিও তাঁদের ভাবনায় বিশেষ তাৎপর্য বহন করেছে।

এ ছাড়া সুজাত শিমুলের শ্বশুর পুলিশে চাকরি করতেন। ৯৯৯ নম্বরটির সঙ্গে পুলিশের এই সম্পর্কও দেনমোহরের অঙ্কটি বেছে নেওয়ার অন্যতম কারণ। সব মিলিয়ে সংখ্যাটির প্রতি তাঁদের দুজনেরই বিশেষ ভালো লাগা রয়েছে বলে জানান অভিনেতা।

দেনমোহর নিয়ে সমাজে প্রচলিত ধারণা বদলানোর ভাবনাও কাজ করেছে এই সিদ্ধান্তে। সুজাত শিমুল মনে করেন, বিয়েতে দেনমোহরের অঙ্ক নিয়ে সামাজিকভাবে এমন এক ধারণা তৈরি হয়েছে, যেখানে বিষয়টি অনেক সময় বিনিময় কিংবা পারস্পরিক আস্থা-অনাস্থার সঙ্গে যুক্ত হয়ে পড়ে। সেই প্রচলিত ভাবনার বাইরে গিয়ে নিজেদের সিদ্ধান্তের মাধ্যমে একটি বার্তা দিতে চেয়েছেন তাঁরা।

এ বিষয়ে সুজাত শিমুল বলেন, ‘সবচেয়ে বড় যে বার্তা দিতে চেয়েছি, আমরা বিয়েতে কাবিন করতে গিয়ে এত লাখ টাকা, এত লাখ টাকা—এর মধ্যে যেন মনে হয়, একটা বিনিময় কিংবা আস্থা-অনাস্থার বিষয় সামাজিকভাবে হয়ে আসছে। আমার কাছে মনে হচ্ছে, নারী হিসেবে একটা সাহস—৯৯৯ টাকা কাবিনে বিয়ে করছে। অনেক কিছু মিলেই এই ৯৯৯ টাকার ভাবনাটা এসেছে।’ 

পরিবার ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে সীমিত পরিসরে বিয়ের আয়োজন করায় সবাইকে আমন্ত্রণ জানাতে পারেননি সুজাত শিমুল। এ জন্য দুঃখ প্রকাশ করে তিনি জানান, আগামী ডিসেম্বরে সবার অংশগ্রহণে বিয়ের মূল আয়োজন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাঁদের।

নতুন জীবনের শুরুতে সবার কাছে দোয়া চেয়ে এই অভিনেতা বলেন, ‘একান্তই পরিবার-স্বজনদের উপস্থিতিতে এই আয়োজন স্বল্প পরিসরে সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বরে আপনাদের সবাইকে সাথে নিয়ে মূল আয়োজন সম্পন্ন হবে ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমাদের দাম্পত্য জীবন সুখের হয়।’

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz