রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

চিত্রনায়িকা পরী মণিকে লিগ্যাল নোটিশ

চিত্রনায়িকা পরী মণিকে লিগ্যাল নোটিশ

বিজ্ঞাপন
সাংবাদিকককে কটূক্তি এবং জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরী মণিকে (শামসুন্নাহার স্মৃতি) ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
আজ রোববার (৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান শাহরিয়ার এই নোটিশ পাঠান। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককেও নোটিশের কপি দেওয়া হয়েছে।

নোটিশে আগামী ৭ দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনার জন্য পরী মণিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি চলচ্চিত্র বা ভিডিওসহ যেকোনো মাধ্যমে অশ্লীল কথাবার্তা, হুমকি, কুশ্রী অঙ্গভঙ্গি কিংবা নগ্ন ও কুরুচিপূর্ণ নাচ-গান—যার কোনো শৈল্পিক বা শিক্ষামূলক মূল্য নেই—তা করা থেকে ভবিষ্যতে তাকে পুরোপুরি দূরে থাকতে বলা হয়েছে।

এছাড়া নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে পরী মণিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়ে তার বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আহ্বান জানানো হয়েছে। অন্যথায় পরবর্তী সময়ে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।

নোটিশে যা বলা হয়েছে, গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পান শামসুন্নাহার স্মৃতি ওরফে পরী মণি। সকাল ১১টা ৪০ মিনিটে তিনি গাড়ি থেকে নেমে এজলাসের দিকে যাওয়ার সময় সাংবাদিকরা ছবি ও ভিডিও ধারণ করতে চাইলে তার নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz