শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• রাস্তায় শ্রমিকদের বিক্ষোভ ও অসন্তোষের অন্যতম কারণ মূল্যস্ফীতির চাপ : অর্থমন্ত্রী • ৩৮ রেলস্টেশনের নিরাপত্তায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন • ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই : তথ্য উপদেষ্টা • আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত মুশফিকের • আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী, আহত ৯৯ • দেশে হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু • জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে : জামায়াত আমির • আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী • মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা • কর্মসংস্থানের সুযোগ বাড়াতে উচ্চশিক্ষায় পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

রাস্তায় শ্রমিকদের বিক্ষোভ ও অসন্তোষের অন্যতম কারণ মূল্যস্ফীতির চাপ : অর্থমন্ত্রী

রাস্তায় শ্রমিকদের বিক্ষোভ ও অসন্তোষের অন্যতম কারণ মূল্যস্ফীতির চাপ : অর্থমন্ত্রী

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
রাস্তায় শ্রমিকদের বিক্ষোভ ও অসন্তোষের পেছনে অন্যতম কারণ মূল্যস্ফীতির চাপ। মূল্যস্ফীতির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শ্রমজীবী ও কর্মজীবী মানুষ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে রাজধানীর এক হোটেলে ‘নির্বাচন-পরবর্তী বিএনপির অর্থনৈতিক অবস্থা এবং ভবিষ্যতে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, বর্তমান মূল্যস্ফীতি নিয়ে সরকার সন্তুষ্ট নয় এবং এটি আরও ২ থেকে ৩ শতাংশীয় পয়েন্ট কমানো জরুরি, যাতে মানুষের আয় ও মজুরির সঙ্গে সামঞ্জস্য থাকে।

তিনি আরও বলেন, শ্রমজীবী মানুষের জন্য ৬টি হাসপাতাল নির্মাণের অনুমোদন এবং স্বল্পমূল্যে চাল বিতরণসহ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

অর্থমন্ত্রী জানান, গত ৫ বছরের ঋণ আগের ২০ বছরের ঋণকেও ছাড়িয়ে গেছে। স্বচ্ছতা আনতে আলাদা ঋণ ব্যবস্থাপনা বিভাগ গঠন করা হচ্ছে এবং মাথাপিছু ঋণের হিসাব জনগণের সামনে স্বচ্ছ ও উন্মুক্ত রাখা হবে।

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz