সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• গান শোনাতে আবার বাংলাদেশে আসছেন লাকি আলী • শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে আবেদনের সত্যতা খতিয়ে দেখছে সরকার • পলাতক অপরাধীদের ক্ষেত্রে সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী • কপ৩১: জলবায়ু সম্মেলনে এবার বাংলাদেশের প্রত্যাশা কী? • আজ বসছে সংসদ অধিবেশন, উত্থাপিত হবে ৩ অধ্যাদেশ • চারশর আগেই ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, বাংলাদেশের লক্ষ্য ৩৬৯ রান • মিসরে দুই ট্রেনের সংঘর্ষে ৭ জন নিহত • কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী • নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স • এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

গান শোনাতে আবার বাংলাদেশে আসছেন লাকি আলী

গান শোনাতে আবার বাংলাদেশে আসছেন লাকি আলী

বিজ্ঞাপন
তিন বছর পর আবারও বাংলাদেশের শ্রোতাদের গান শোনাতে আসছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী লাকি আলী।
এবার শুধু রাজধানী ঢাকাতেই সীমাবদ্ধ থাকছে না তার পরিবেশনা; বন্দরনগরী চট্টগ্রামেও কনসার্ট করবেন ‘ও সানাম’খ্যাত এই গায়ক।
‘লাকি আলী বাংলাদেশ ট্যুর’ শিরোনামের এই কনসার্টটির আয়োজন করছে ইকিউব এন্টারটেইনমেন্ট।
আয়োজকরা জানিয়েছেন, আগামী ১২ নভেম্বর চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু বে ভিউ এবং ১৩ নভেম্বর ঢাকার মাদানি অ্যাভিনিউয়ের শেফ’স টেবিল কোর্টসাইডে গাইবেন লাকি আলী।
ঢাকা ও চট্টগ্রামের দুই জায়গাতেই লাকি আলীর সঙ্গে মঞ্চ শেয়ার করবে বাংলাদেশের একাধিক ব্যান্ড।
আয়োজক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ঢাকার কনসার্টের টিকেট বিক্রি শুরু হয়েছে। তিনটি ভিন্ন ক্যাটাগরিতে দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার টাকা (জেনারেল), ৭ হাজার টাকা (প্রিমিয়াম) এবং ১২ হাজার টাকা (ভিআইপি)।
এর আগে ২০২৩ সালে বাংলাদেশে এসে একক কনসার্টে ঢাকার শ্রোতাদের মাতিয়েছিলেন লাকি আলী।
নব্বইয়ের দশকের ইন্ডি-পপ ধারায় স্বতন্ত্র গায়কির জন্য পরিচিত লাকি আলী ১৯৯৬ সালে ‘সুনো’ অ্যালবামের ‘ও সানাম’ গান দিয়ে বিপুল জনপ্রিয়তা পান।
পরে বলিউডের প্লেব্যাকেও সাফল্য পান। ‘এক পল কা জিনা’, ‘না তুম জানো না হাম’, ‘আ ভি জা’ কিংবা ‘সফরনামা’র মত বহু গান জনপ্রিয় হয়েছে এই শিল্পীর কণ্ঠে ।
২০১৫ সালের পর বলিউডের বাণিজ্যিক প্লেব্যাক থেকে সরে এসে স্বাধীন সংগীতেই নিয়মিত পারফর্ম করছেন লাকি আলী।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz