শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী শেখ সাহেদ আর নেই

নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী শেখ সাহেদ আর নেই

বিজ্ঞাপন
নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী ও গাছ ব্যান্ডের প্রতিষ্ঠাতা শেখ সাহেদ আলী শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ১৩ নভেম্বর (শুক্রবার) সকাল ১০টা ৫ মিনিটে তিনি রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৩ বছর।

তার জানাজা বাদ আসর গোপীবাগের জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাকে মায়ের কবরের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি দীর্ঘ চার বছর ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন এবং নিয়মিত ডায়ালাইসিস নিচ্ছিলেন।

গাছ ব্যান্ডের প্রতিষ্ঠাতা শেখ সাহেদ 'রোকযানা' নামে খ্যাত। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে 'রোকযানা', 'উপলব্ধি', 'ক্লাসরুমে বসে শেখা', 'উটপাখির ডিম', 'খোলা চুল' ও 'প্রেম আসবেই'। ১৯৯১ সালে তার প্রথম অ্যালবাম 'প্রভু' প্রকাশিত হয়, এর পর আরও পাঁচটি অ্যালবাম তিনি প্রকাশ করেন।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz