শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ঢাকার ওয়ারীতে হোটেলে ঢুকে ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা, আহত ২

ঢাকার ওয়ারীতে হোটেলে ঢুকে ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা, আহত ২

বিজ্ঞাপন
রাজধানী ঢাকার ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে কর্মীদের এলোপাতাড়ি কুপিয়েছে দুই ব্যক্তি। এতে হোটেলটির এক ব্যবস্থাপক নিহত হয়েছেন; আহত হয়েছেন মহাব্যবস্থাপকসহ দুজন।

বৃহস্পতিবার রাত ২টার দিকে ওয়ারীর জয়কালী মন্দিরের পাশে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ হামলা হয়।

নিহত নাঈমুর রহমানের বয়স ২৬ বছর। আহত দুজন হলেন মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক (৫০) ও কর্মী হাসান (২৬)।

ওয়ারী থানার এসআই আল আমিন মিয়া জানান, রাত ২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে দুই ব্যক্তি হোটেলে ঢুকে নাঈমুরকে এলোপাতাড়ি কোপান। তার চিৎকার শুনে আব্দুর রাজ্জাক ও হাসান এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে আহত করা হয়।

তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা আল আমিন বলেন, হোটেলের সামনে মুরগি ব্যবসায়ীদের বসা নিয়ে বিরোধের জেরে এ হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে এ ঘটনায় জড়িত বলে প্রাথমিক তথ্য মিলেছে।

তিনি জানান, আহত আব্দুর রাজ্জাকের পিঠে গুরুতর জখম হয়েছে। হাসানের পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঢাকা মেডিকেলে চিকিৎসা নেওয়ার পর তাদের শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz