বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী • সয়াবিন তেলের দাম বাড়ল • রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় • হরমুজ প্রণালি ইরানের ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ রয়েছে : আইআরজিসি • নাশকতা ঠেকাতে সতর্ক পুলিশ, রাষ্ট্রবিরোধী অভিযোগে ৪ কর্মকর্তা আটক • ফজলুর রহমানের কঠোর সমালোচনা শামসুজ্জামান দুদু’র • ১ ডিসেম্বর রাজধানীতে  বিএনপির মহাসমাবেশ • প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী • ইন্দোনেশিয়ার প্লাবিত সোনার খনিতে আটকা পড়া ১৩ শ্রমিকের মৃত্যু • প্রচলিত আইনেই শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হবে: তথ্যমন্ত্রী

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

সয়াবিন তেলের দাম বাড়ল

সয়াবিন তেলের দাম বাড়ল

বিজ্ঞাপন
সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বাড়িয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় ও দেশের সরবরাহ পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা করা হয়েছে। তবে খোলা পাম তেলের দাম লিটারপ্রতি ১৬৬ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
 
সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz