বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল • প্রয়োজনে আওয়ামী লীগকেও শেখ হাসিনা কোরবানি দিতে পারেন: আসিফ নজরুল • খুলনায় মাথায় ও বুকে গুলি করে আওয়ামী লীগ নেতাকে হত্যা • রোহিঙ্গা গণহত্যা: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক • কৃত্রিম বুদ্ধিমত্তা সংঘাতকে উস্কে দিতে পারে : জাতিসংঘ মহাসচিব • থ্যাঙ্কসগিভিংয়ে নিউইয়র্কে শক্তিশালী ঝড়ের শঙ্কা, ঘণ্টায় ৬০ মাইল বেগে বাতাসের পূর্বাভাস • বিএনপি জনগণের আর পলাতক ফ্যাসিস্ট লাশের রাজনীতি করে : সমাজকল্যাণ মন্ত্রী • সৌদির রাজধানীতে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ • কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত • চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

সচিব পর্যায়ে বড় রদবদল

সচিব পর্যায়ে বড় রদবদল

ফাইল ছবি

বিজ্ঞাপন
ছয় মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। এ ছাড়া দুজন সচিবকে মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দপ্তর প্রধান পদে পদায়ন করা হয়েছে। ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পেয়েছেন দুই অতিরিক্ত সচিব। পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন আরও একজন অতিরিক্ত সচিব। ওএসডি করা হয়েছে একজন সচিবকে।

রোববার (১৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) রেক্টর (সচিব) পদে বদলি করা হয়েছে। তার স্থলে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত সচিব আবুল হাছানাত হুমায়ুন কবীরকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সচিব হিসেবে বদলি করা হয়েছে নাডার রেক্টর (সচিব) ড. মো কামরুজ্জামানকে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারকে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। বস্ত্র ও পাট সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। আর বাণিজ্য সচিব আতাউর রহমান খানকে সচিব করা হয়েছে নৌপরিবহনে।

নৌপরিবহন সচিব জাকারিয়াকে জাতীয় নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান (সচিব) পদে বদলি করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমিকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) করা হয়েছে। এ ছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে একই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। আর যুব ও ক্রীড়া সচিব মাহবুব উল আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত (ওএসডি) করা হয়েছে।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz