বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

রিপাবলিকানদের হারে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার ট্রাম্পের

রিপাবলিকানদের হারে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার ট্রাম্পের

বিজ্ঞাপন
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফল নিয়ে কিছুক্ষণ আগে ফক্স নিউজের সঙ্গে কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ সময় ইরানের কিছু অংশে যুক্তরাষ্ট্র হামলার পরিকল্পনা করছে বলে প্রকাশিত খবর প্রসঙ্গেও কথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, “আমাদের বড় কিছু করতে হবে।”

এতে ‘বড় ধরনের আঘাত’ হানার বিষয়ও থাকতে পারে বলে জানান তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “তারা কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না।”

এরপর মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ফলাফলে জ্বালানির উচ্চমূল্যের প্রভাবের কথাও স্বীকার করেন ট্রাম্প। তিনি বলেন, মানুষকে জ্বালানির জন্য বেশি দাম দিতে হওয়ায় তারা ‘খুশি ছিল না’।

কংগ্রেসের উভয় কক্ষে রিপাবলিকানদের পরাজয়ের আভাস মিললেও এ ফলকে নিজের প্রেসিডেন্সির ওপর ‘আঘাত’ হিসেবে দেখছেন না ট্রাম্প।

তিনি বলেন, ডেমোক্র্যাটরা বহু বছর ধরে এমন একটি বড় জয় পাওয়ার চেষ্টা করছিল এবং শেষ পর্যন্ত তারা তা অর্জন করেছে।

এ জন্য তাদের ‘ভালো কাজের’ প্রশংসাও করেন ট্রাম্প।

ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে গত দুই বছরের অর্জনের কথাও তুলে ধরেন ট্রাম্প। অর্থনীতি এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তের নিরাপত্তাকে নিজের সরকারের প্রধান সাফল্য হিসেবে বর্ণনা করেন তিনি।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz