মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• শেষ মুহূর্তের প্রচারে ট্রাম্পবিরোধিতায় জোর লেটিশিয়া জেমসের • ট্রাম্প প্রশাসনকে মামলার হুঁশিয়ারি মামদানির • বিনা বিচারে কাউকে আটকে রাখা ঠিক নয় • ফ্লোরিডায় আছড়ে পড়ল জেট বিমান, নিহত ৯ • মিশিগানে ভোটের আগে ডেমোক্র্যাট নেতার দলবদল, পাল্টে যাচ্ছে হিসাব-নিকাশ • কাল মধ্যবর্তী নির্বাচন, কী অপেক্ষা করছে ট্রাম্পের ভাগ্যে? • মন্ত্রিসভায় অনুমোদন পেলো সৌরবিদ্যুৎ স্থাপন ও পাবলিক প্রকিউরমেন্ট আইন • মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : তিন সপ্তাহেও সৌদির জবাব পায়নি ঢাকা • একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা • যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার নয়, আলোচনায় সমাধান চান পেজেশকিয়ান

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন
নিউইয়র্ক সিটির পার্কিং লটে আইসের কার্যক্রম

ট্রাম্প প্রশাসনকে মামলার হুঁশিয়ারি মামদানির

ট্রাম্প প্রশাসনকে মামলার  হুঁশিয়ারি মামদানির

নিউইয়র্ক সিটির ব্রুকলিনে সংবাদ সম্মেলনে মেয়র মামদানি। ছবি-সংগৃহীত।

বিজ্ঞাপন
নিউইয়র্ক সিটির মালিকানাধীন পার্কিং লট অভিবাসন অভিযানের কাজে ব্যবহার বন্ধ না করলে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন মেয়র জোহরান মামদানি। গত ২ নভেম্বর সোমবার ফেডারেল কর্তৃপক্ষকে পাঠানো চিঠিতে তিনি বলেছেন, এসব জায়গা ব্যবহারের অনুমতি নেয়নি যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)। 
মেয়রের দপ্তরের অভিযোগ, ব্রঙ্কসের ভ্যান কর্টল্যান্ড পার্ক এবং কুইন্সের ফ্লাশিং মেডোজ করোনা পার্কের পশ্চিম পাশে ১১১তম স্ট্রিটসংলগ্ন সিটির পার্কিং লটে আইসের সদস্যরা গাড়ি রাখছেন ও বৈঠক করছেন। কুইন্সের ওই স্থানগুলোর পাশেই রয়েছে সিটি পরিচালিত একটি প্রিস্কুল এবং শিশুদের নিয়মিত যাতায়াত রয়েছে এমন কয়েকটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। 
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েইন মুলিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঠানো চিঠিতে মামদানি দাবি করেন, অনুমতি ছাড়া সিটির সম্পত্তি অভিবাসন অভিযানের প্রস্তুতিস্থল হিসেবে ব্যবহার বন্ধে আইস সদস্যদের স্পষ্ট নির্দেশ দিতে হবে। তাঁর বক্তব্য, পার্কের পার্কিং লট নিউইয়র্কবাসী ও দর্শনার্থীদের ব্যবহারের জন্য সংরক্ষিত। এ কার্যক্রম চলতে থাকলে সিটি আদালতের দ্বারস্থ হবে। 
সোমবার ব্রুকলিনে এক সংবাদ সম্মেলনেও মামদানি বলেন, নিউইয়র্কের স্যাংচুয়ারি নীতি ও সংশ্লিষ্ট নির্দেশনা মানার বিষয়ে তাঁর প্রশাসন দৃঢ় অবস্থানে রয়েছে। তবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ পাল্টা জানিয়েছে, ফেডারেল আইন অনুযায়ী আইসের উপস্থিতি অনুমোদিত এবং অভিবাসন আইন প্রয়োগ অব্যাহত থাকবে। 
এদিকে, ফেডারেল কর্মকর্তারা পার্কের সম্পত্তিতে প্রবেশ করতে চাইলে করণীয় সম্পর্কে কর্মীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সিটির পার্কস বিভাগ। এতে প্রয়োজনমতো পরিচয়পত্র চাওয়া, বিভাগীয় আইনজীবীদের সঙ্গে যোগাযোগ এবং কোনো পরোয়ানা দেওয়া হলে তা আইনি পর্যালোচনার জন্য পাঠানোর কথা বলা হয়েছে। কর্মকর্তাদের সঙ্গে শারীরিক বা মৌখিক সংঘাতে না জড়াতেও কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। 

ঠিকানা/শই

 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz