শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• নেতানিয়াহু যা-ই করুন, সরকার গঠন করতে পারবেন না : ইয়ার লাপিদ • প্রধানমন্ত্রীর জাপান সফরে বেসরকারি বিনিয়োগের ক্ষেত্র প্রশস্ত হয়েছে : হুমায়ুন কবির • কিছু লোকের ধাওয়ায় তাহসিফ তুরাগ নদে ঝাঁপ দেয় : পিবিআইকে দ্বীপ • ইরানে হামলার প্রস্তুতি জোরালো, ইসরায়েলে মার্কিন বিমানের বহর • এক শর্তে জয়া আহসানের সঙ্গে কফি খাওয়ার সুযোগ • ওরেগনে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৩ • ফাইনালে হেরে বিশ্বকাপে ১৩০তম হলো বাংলাদেশ • ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ • প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি • প্রতিদিনের যে ৫ অভ্যাস নীরবে আপনার লিভারের ক্ষতি করছে

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

৯/১১ হামলার ঘটনা কখনো ভুলবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প

৯/১১ হামলার ঘটনা কখনো ভুলবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলা যুক্তরাষ্ট্র কখনো ভুলবে না এবং সন্ত্রাসবিরোধী লড়াই চালিয়ে যাবে বলে অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৯/১১ হামলার ২৫তম বার্ষিকী উপলক্ষে শুক্রবার (১১ সেপ্টেম্বর) পেন্টাগনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর বিবিসির।

ট্রাম্প বলেন, হামলায় নিহতদের স্মরণে এক শতাব্দীর এক-চতুর্থাংশ আগে যে অঙ্গীকার যুক্তরাষ্ট্র করেছিল, আজ তা আবারও নবায়ন করা হচ্ছে। ৯/১১ হামলার ঘটনা আমরা কখনোই ভুলব না। এ কারণেই আজ আমরা লড়াই করছি।

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের পক্ষে যুক্তি দিতে গিয়ে ট্রাম্প বলেন, আমাদের কোনো বিকল্প নেই। জয় ছাড়া আর কিছু হতে পারে না। আমরা কঠোরভাবে লড়াই করি, জয়ের জন্যই লড়াই করি।

এবার ৯/১১-এর মূল স্মরণানুষ্ঠানগুলোতে অংশ নিতে নিউইয়র্কে না গিয়ে পেন্টাগনের অনুষ্ঠানে যোগ দেন ট্রাম্প।

ইরানের বিরুদ্ধে অভিযোগ তুলে ট্রাম্প আরও বলেন, বিশ্বের সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক ইসলামিক রিপাবলিক অব ইরান যাতে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে মার্কিন সেনারা বর্তমানে কাজ করছে।

তিনি বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না এটি নিশ্চিত করতে এখন যারা দায়িত্ব পালন করছেন, আমরা তাদের স্যালুট জানাই।

উল্লেখ্য, ৯/১১ হামলায় আল-কায়েদার ১৯ সদস্য চারটি যাত্রীবাহী উড়োজাহাজ ছিনতাই করে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারসহ বিভিন্ন স্থানে হামলা চালায়। এতে প্রায় ৩ হাজার মানুষ নিহত হন। সূত্র : বিবিসি

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz