সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস • দিল্লির ইশারায় দেশে তাণ্ডব চালানো হচ্ছে : গোলাম পরওয়ার • ১৮ দিনে তৈরি পোশাক খাতে প্রায় ৪৩ কোটি ডলারের উৎপাদন ক্ষতি : বিজিএমইএ • বিএনপিকে ভুল শুধরে জাতীয় ঐক্যের আহ্বান জানাতে হবে : নাহিদ ইসলাস • ইসরায়েলে সরকার গঠনে নেতানিয়াহু ও আইজেনকটের দলের আলোচনা • দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির • শেয়ারবাজারে বড় উত্থান, লেনদেন ছাড়াল ১২০০ কোটি টাকা

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

যুদ্ধের পর যুক্তরাষ্ট্র আরও খারাপ অবস্থায় : ওবামা

যুদ্ধের পর যুক্তরাষ্ট্র আরও খারাপ অবস্থায় : ওবামা

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
ইরানের সঙ্গে ১৫ সপ্তাহের সংঘাতের পর যুক্তরাষ্ট্র আগের চেয়ে আরও খারাপ অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

শুক্রবার (১৯ জুন) এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যুদ্ধের পেছনে বিপুল অর্থ ব্যয়, সামরিক বাহিনীর ওপর চাপ এবং প্রাণহানির পরও যুক্তরাষ্ট্র কার্যত আগের অবস্থানেই ফিরে এসেছে, এমনকি পরিস্থিতি আরও খারাপ হতে পারে।’

যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে ওবামা আশা প্রকাশ করেন, ‘এটি দীর্ঘস্থায়ী হবে। একই সঙ্গে তিনি ট্রাম্প প্রশাসনের ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি বাতিলের সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, এর ফলে ইরান আরও বেশি পারমাণবিক সক্ষমতা অর্জন করেছে।’

এদিকে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ ভবিষ্যৎ আলোচনায় তেহরানের ‘রেড লাইন’ মেনে চলার আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন, শান্তি পরিকল্পনার ফলে জ্বালানির দাম কমছে এবং ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা দুর্বল হয়েছে।

সাক্ষাৎকারের শেষ দিকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিভাজন ও অস্থিরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ওবামা। তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী রাখতে নাগরিকদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz