সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস • দিল্লির ইশারায় দেশে তাণ্ডব চালানো হচ্ছে : গোলাম পরওয়ার • ১৮ দিনে তৈরি পোশাক খাতে প্রায় ৪৩ কোটি ডলারের উৎপাদন ক্ষতি : বিজিএমইএ • বিএনপিকে ভুল শুধরে জাতীয় ঐক্যের আহ্বান জানাতে হবে : নাহিদ ইসলাস • ইসরায়েলে সরকার গঠনে নেতানিয়াহু ও আইজেনকটের দলের আলোচনা • দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির • শেয়ারবাজারে বড় উত্থান, লেনদেন ছাড়াল ১২০০ কোটি টাকা • প্রতিদিনের যে খাবারে কমতে পারে পুরুষের টেস্টোস্টেরনের মাত্রা

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা

বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে যশোরের ‘বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট’ ও ‘বাংলাদেশ-ভারত সীমান্ত’ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি।

রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) পক্ষ থেকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ও সীমান্তের সংলগ্ন এলাকাগুলোয় বিশেষ সতর্কতা বাড়ানো হয়।

অবৈধ সীমান্ত পারাপার, অনুপ্রবেশ ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় মাঠপর্যায়ে নজরদারিও জোরদার করা হয়েছে।

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সীমান্তরক্ষী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। বাহিনী সূত্রে জানা গেছে, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট, সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্ট ও আশপাশের এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।

সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ পারাপার বন্ধ করা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা কার্যক্রমও জোরদার করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ নানা অপপ্রচার চালাচ্ছে। দলটির দোসররা যাতে কোনোভাবেই অবৈধ পথে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সীমান্তে দায়িত্ব পালন করছেন বিজিবির সদস্যরা। সীমান্তের সার্বিক নিরাপত্তা বজায় রাখা, অবৈধ পারাপার বন্ধ করা এবং দেশের স্বার্থরক্ষায় বিজিবির এ সতর্কতামূলক টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz