সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস • দিল্লির ইশারায় দেশে তাণ্ডব চালানো হচ্ছে : গোলাম পরওয়ার • ১৮ দিনে তৈরি পোশাক খাতে প্রায় ৪৩ কোটি ডলারের উৎপাদন ক্ষতি : বিজিএমইএ • বিএনপিকে ভুল শুধরে জাতীয় ঐক্যের আহ্বান জানাতে হবে : নাহিদ ইসলাস • ইসরায়েলে সরকার গঠনে নেতানিয়াহু ও আইজেনকটের দলের আলোচনা • দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির • শেয়ারবাজারে বড় উত্থান, লেনদেন ছাড়াল ১২০০ কোটি টাকা • প্রতিদিনের যে খাবারে কমতে পারে পুরুষের টেস্টোস্টেরনের মাত্রা

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই

জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
জাপানপ্রবাসী প্রবীণ সাংবাদিক, লেখক ও শিক্ষক মঞ্জুরুল হক আর নেই। রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল পৌনে পাঁচটায় জাপানের টোকিওর অদূরে ফুটাবা শহরে নিজের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন এই সাংবাদিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

তিনি স্ত্রী ইউমিকো কিকুচি, এক কন্যা, তিন নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। জাপানেই তাকে দাফনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

১৯৫২ সালে ঢাকায় মঞ্জুরুল হকের জন্ম। ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিল ১৮ বছর, ছিলেন উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী। সেই সময় একটি স্বাধীনভাবে প্রকাশিত নিউজলেটারের মাধ্যমে তার সাংবাদিকতা শুরু। একই বছর গেরিলা দলের সদস্য হিসেবে অংশ নেন মুক্তিযুদ্ধেও।

স্বাধীনতা লাভের পর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মস্কো স্টেট ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। পরে লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (এসওএএস) থেকেও দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি নেন।

১৯৮০-এর দশকের গোড়ার দিকে ঢাকায় জাতিসংঘ তথ্যকেন্দ্রে (ইউএনআইসি) কাজের মধ্য দিয়ে তার পেশাগত জীবন শুরু হয়। ১৯৯০ সালে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের বাংলা বেতার অনুষ্ঠানে প্রযোজক হিসেবে কাজ করতে লন্ডনে যান। পরে ১৯৯৪ সাল থেকে স্থায়ীভাবে জাপানে বসবাস শুরু করেন।

দীর্ঘদিন দৈনিক প্রথম আলোর টোকিও প্রতিনিধি ও পূর্ব এশিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন মঞ্জুরুল হক। জাপানের জাতীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ডের বেতার সম্প্রচারের সঙ্গেও দীর্ঘদিন যুক্ত ছিলেন। এ ছাড়া ইংরেজি সাময়িকী ঢাকা কুরিয়ারেও নিয়মিত কলাম লিখেছেন। ২০২১ সাল থেকে জাপানের শীর্ষস্থানীয় দৈনিক মায়ানিচি শিম্বুনেও কলাম লিখছিলেন তিনি।

টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজসহ দেশটির কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ২৫ বছরের বেশি সময় ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি শিক্ষকতা থেকে অবসর নেন তিনি।

২০২৫ সালে জাপানে কর্মরত বিদেশি সাংবাদিকদের মধ্যে প্রথমবারের মতো দেশটির পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সম্মাননা লাভ করেন মঞ্জুরুল হক। জাপানের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভূমিকা রাখাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

মঞ্জুরুল হকের বাংলায় প্রকাশিত গ্রন্থের মধ্যে সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে প্রবন্ধ, আত্মজীবনীমূলক রচনা এবং সাহিত্য অনুবাদ উল্লেখযোগ্য। তার বইয়ের মধ্যে রয়েছে ‘রবীন্দ্রনাথের জাপান’, ‘জাপানে রবীন্দ্রনাথ’, ‘হিরোশিমা নাগাসাকির কথা’, ‘আমার জাপান জীবনের স্মৃতি’, ‘গিয়োম আপোলিনেরের কবিতা : অশ্রুভেজা চোখে করাঘাত’ (যৌথ) এবং ‘চে: বন্দুকের পাশে কবিতা’ (যৌথ)। তার মুক্তিযুদ্ধ ও স্মৃতিচারণাবিষয়ক দুই খণ্ডের বই ‘আ স্টোরি অব মাই টাইম’ এবং ‘আ টাইম টু ড্রিম অ্যান্ড আ টাইম অব ডিসপেয়ার’।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz