শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ :

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ইরান যুদ্ধের মধ্যস্থতা : কাতারের আমিরকে ট্রাম্পের ফোন

ইরান যুদ্ধের মধ্যস্থতা : কাতারের আমিরকে ট্রাম্পের ফোন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। ফাইল ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৬ নভেম্বর (শুক্রবার) যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের অবসানের প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে ফোন করেছেন। নতুন করে সংঘাত এড়ানোর কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে এ ফোনালাপ করেন তারা। খবর এএফপির।

মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের পরাজয় সত্ত্বেও ট্রাম্প পুনরায় হামলা শুরু করতে পারেন, এমন আশঙ্কার মধ্যেই ইরানের শীর্ষ কূটনীতিকরা উপসাগরীয় অঞ্চলের কূটনীতিকদের সঙ্গে একের পর এক ফোনালাপ করছেন। এমন পরিস্থিতিতেই কাতারের আমিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ হলো।

কাতারের আমিরের কার্যালয় আমিরি দিওয়ান জানায়, শেখ তামিম বিন হামাদ আল থানি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে ফোন কল পেয়েছেন। ফোনালাপে তারা উত্তেজনা প্রশমনের লক্ষ্যে মধ্যস্থতাকারী কাতারের গৃহীত কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন।

বিবৃতিতে আরও বলা হয়, আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বিরোধ নিষ্পত্তি এবং পরিস্থিতির আরও অবনতি রোধে সংলাপ অব্যাহত রাখা ও কূটনৈতিক প্রচেষ্টার ওপর নির্ভর করতে গুরুত্বারোপ করেন।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz