মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ন্যূনতম মজুরি ভারত-পাকিস্তানের মতো চায় বিজিএমইএ • যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্যতা পেলো বাংলাদেশ • নতুন খাদ্য মজুতবিধি কার্যকরে ৯০ দিনের ছাড় • আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয় : অ্যাটর্নি জেনারেল • বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করছে ভারত : রিজভী • খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছুঁইছুঁই : সংসদে অর্থমন্ত্রী • শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর • ব্যাংক খাত থেকে অর্থ পাচারে বিশ্বের শীর্ষে থাকতে পারে বাংলাদেশ: টাস্কফোর্স • ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন : ন্যান্সি • এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না নেতানিয়াহু : আইজেনকট

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

মেলানিয়া ট্রাম্পের হস্তক্ষেপে ওলেশকি নিয়ে যুদ্ধবিরতি চুক্তি রাশিয়া-ইউক্রেনের

মেলানিয়া ট্রাম্পের হস্তক্ষেপে ওলেশকি নিয়ে যুদ্ধবিরতি চুক্তি রাশিয়া-ইউক্রেনের

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ওলেশকি শহর নিয়ে স্থানীয় যুদ্ধবিরতি চুক্তি হয়েছে বলে শুক্রবার (২৩ অক্টোবর) নিশ্চিত করেছে ক্রেমলিন। চুক্তি বাস্তবায়নের তারিখ নির্ধারণে রাশিয়া ও ইউক্রেনের সামরিক বাহিনী কাজ করছে বলেও জানিয়েছে তারা।

রাশিয়ার জেনারেল স্টাফের প্রধান ভ্যালেরি গেরাসিমভ শুক্রবার জানিয়েছেন, রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ওলেশকিতে মানবিক অভিযানের জন্য ২৭ অক্টোবর স্থানীয় সময় ভোর ৪টা থেকে গোলাবর্ষণ বন্ধ রাখবে রুশ বাহিনী।

এর আগে শুক্রবার হোয়াইট হাউস জানায়, যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এই যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী, ২৯ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার সাংবাদিকদের বলেন, ওলেশকি ছেড়ে যেতে ইচ্ছুক সব বেসামরিক নাগরিককে চলে যাওয়ার সুযোগ দেওয়া হবে। সরিয়ে নেওয়ার এই অভিযান শেষ করতে অন্তত কয়েক দিন লাগবে বলে আশা করা হচ্ছে।

যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে মেলানিয়া ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেন পেসকভ। তিনি বলেন, সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এক ফোনালাপেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল।

পেসকভ বললেন, ‘যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই। মানবিক অভিযান সমন্বয়ে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন।’

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz