বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​এক মাসে ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর ১০৮ হামলা ইসরায়েলের

​এক মাসে ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর ১০৮ হামলা ইসরায়েলের

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
গত জুলাই মাসে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের ওপর ১০৮টি হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী ও বসতি স্থাপনকারীরা।

ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়ন হামলার তথ্য তালিকাভুক্ত করেছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

৯ আগস্ট (রবিবার) এক বিবৃতিতে ইউনিয়নের ফ্রিডমস কমিটি জানায়- এসব ঘটনার মধ্যে ছিল সাংবাদিকদের আটক, মারধর, জিজ্ঞাসাবাদ, সংবাদ সংগ্রহে বাধা এবং ক্যামেরা ও অন্যান্য সংবাদ সরঞ্জাম জব্দ বা নষ্ট করা।

বলা হয়েছে, জুলাইয়ে পশ্চিম তীরে সবচেয়ে বেশি ঘটেছে স্বল্প সময়ের জন্য সংবাদকর্মীদের আটক ও সংবাদ সংগ্রহে বিধিনিষেধ। এ ধরনের ৫৮টি ঘটনা নথিভুক্ত হয়েছে।

এছাড়া, ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর বসতি স্থাপনকারীদের ১১টি হামলার ঘটনা পাওয়া গেছে। এসব হামলার মধ্যে ছিল শারীরিক নিগ্রহ, ধাক্কাধাক্কি ও হুমকি দেওয়ার ঘটনা।

ইউনিয়নের ফ্রিডমস কমিটি বলেছে, এসব ঘটনার জন্য ঘটনাস্থল থেকে ইসরায়েলি সামরিক অভিযান ও তাদের সহিংসতার খবর সংগ্রহ করা সাংবাদিকদের জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz