মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের নির্বাচনের ওপর ভিত্তি করে নীতি নির্ধারণ করে না ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের নির্বাচনের ওপর ভিত্তি করে নীতি নির্ধারণ করে না ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের ওপর ভিত্তি করে ইরানের পররাষ্ট্রনীতির কৌশল নির্ধারিত হয় না বলে জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। ৩ নভেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিতব্য মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের জন্য তেহরান অপেক্ষা করছে না বলেও স্পষ্ট করেছেন তিনি।

গারিবাবাদি বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল ইরানের পররাষ্ট্রনীতিতে কোনো প্রভাব ফেলবে না। নির্বাচনের ফল কী হতে পারে, তা বিবেচনায় রেখে তেহরান নিজেদের নীতি বা কৌশল সাজাচ্ছে না।

তার বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি কিংবা নির্বাচনের ফলাফলের অপেক্ষায় না থেকে নিজেদের স্বার্থ ও অবস্থান বিবেচনায় নিয়েই পররাষ্ট্রনীতি পরিচালনা করছে ইরান।

ঠিকানা/এএস 
 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz