রবিবার, ২২ নভেম্বর ২০২৬

রবিবার, ২২ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার নয়, আলোচনায় সমাধান চান পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার নয়, আলোচনায় সমাধান চান পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফাইল ছবি

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকির মুখে ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে জনগণের ‘সহনশীলতা ও সামাজিক প্রতিরোধ ক্ষমতা’ শক্তিশালী করার ওপর জোর দেওয়ার পাশাপাশি বিদ্যমান সংকট নিরসনে আলোচনা ও সংলাপের পথেই অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন তিনি। খবর আল জাজিরার।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, পেজেশকিয়ান জানিয়েছেন- শান্তি আলোচনার বিষয়ে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি সরকারকে ‘বিশেষ কিছু এখতিয়ার ও ক্ষমতা’ প্রদান করেছেন। বিস্তারিত না জানিয়ে তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ‘সংলাপের মাধ্যমেই সমস্যা সমাধানের চেষ্টা করবে’।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ -এর প্রতিবেদনে বলা হয়, প্রধান প্রধান শহরের গভর্নর ও মেয়রদের সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান বলেন, শত্রুপক্ষের ‘মিথ্যাচার ও অতিরঞ্জিত প্রচারণার’ বিরুদ্ধে ইরান দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে থাকবে।

পেজেশকিয়ান আরও বলেন, শত্রুরা আজ আমাদের দেশের জন্য যেসব চ্যালেঞ্জ ও সংকট তৈরি করেছে, জনগণের সমর্থন ও সহযোগিতাকে কাজে লাগিয়েই আমাদের তা অতিক্রম করতে হবে।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz