বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​যুক্তরাষ্ট্রের কোনো পরিকল্পনা বাস্তবায়ন হয়নি : পেজেশকিয়ান

​যুক্তরাষ্ট্রের কোনো পরিকল্পনা বাস্তবায়ন হয়নি : পেজেশকিয়ান

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
ইরানের জাতীয় ঐক্য ও প্রতিরোধ ক্ষমতার কারণে যুক্তরাষ্ট্রের কোনো পরিকল্পনা বাস্তবায়ন হয়নি- দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রবিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

একের পর এক নিষেধাজ্ঞা আর হামলায় ইরান ধসে পড়বে বলে মনে করেছিল ট্রাম্প প্রশাসন। কিন্তু দেশের মানুষের একতা আর সামরিক প্রতিরোধের মুখে আমেরিকার চক্রান্ত পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 

সাক্ষাৎকারে তার দাবি- চরম সংকটেও ব্যাহত হয়নি গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ। আন্তর্জাতিক ব্যাংকিং চ্যানেলে মার্কিন বাধা থাকলেও, প্রতিবেশীদের সাথে পণ্য বিনিময়ে সচল রাখা হয়েছে ইরানের অর্থনীতি। 

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz