বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল • প্রয়োজনে আওয়ামী লীগকেও শেখ হাসিনা কোরবানি দিতে পারেন: আসিফ নজরুল • খুলনায় মাথায় ও বুকে গুলি করে আওয়ামী লীগ নেতাকে হত্যা • রোহিঙ্গা গণহত্যা: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক • কৃত্রিম বুদ্ধিমত্তা সংঘাতকে উস্কে দিতে পারে : জাতিসংঘ মহাসচিব • থ্যাঙ্কসগিভিংয়ে নিউইয়র্কে শক্তিশালী ঝড়ের শঙ্কা, ঘণ্টায় ৬০ মাইল বেগে বাতাসের পূর্বাভাস • বিএনপি জনগণের আর পলাতক ফ্যাসিস্ট লাশের রাজনীতি করে : সমাজকল্যাণ মন্ত্রী • সৌদির রাজধানীতে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ • কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত • চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন
​মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

ইলেকট্রনিকভাবে স্বাক্ষর হয়েছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি

ইলেকট্রনিকভাবে স্বাক্ষর হয়েছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। ছবি : এএফপি

বিজ্ঞাপন
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, গতকাল রবিবার ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তিটি ইলেকট্রনিকভাবে স্বাক্ষরিত হয়েছে। এর অর্থ হলো চুক্তির শর্তগুলো এখন কার্যকর এবং ইরান কোনো নতুন আর্থিক সুবিধা বা ছাড় পাচ্ছে না। খবর সিএনএনের।

১৫ জুন (সোমবার) এবিসি-র ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে ভ্যান্স বলেন, ‘আমরা গতকালই ডিজিটালভাবে চুক্তিটি স্বাক্ষর করেছি এবং কোনো অর্থ ছাড় করা হয়নি। আর এর কোনো পরিবর্তনও হবে না।’

চুক্তিটি চূড়ান্ত হওয়ার আগে ইলেকট্রনিকভাবে স্বাক্ষরের বিষয়টি আলোচনায় এলেও, এটি স্পষ্ট ছিল না যে, এমন কোনো ঘটনা সত্যিই ঘটেছে। জে ডি ভ্যান্স আরও জানিয়েছেন, এই সপ্তাহের মধ্যেই চুক্তির মূল পাঠ্য বা অনুলিপি প্রকাশ করা হবে।

এদিকে, ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাওয়া জি-৭ শীর্ষ সম্মেলন শুরুর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইউরোপে পৌঁছেছেন। গতকাল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান শত্রুতা অবসানের লক্ষ্যে একটি চুক্তিতে পৌঁছেছে - তাঁর দেওয়া এমন ঘোষণার পরই এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স জানান, ট্রাম্প প্রশাসনের লক্ষ্য হলো আগামী কয়েক দিনের মধ্যে ইরানের সঙ্গে হওয়া চুক্তির হুবহু পাঠ্য বা মূল অনুলিপি প্রকাশ করা। তিনি আরও বলেন, হরমুজ প্রণালি স্থায়ীভাবে শুল্কমুক্ত (টোল-মুক্ত) রাখার বিষয়টি চলমান ‘ট্যাকনিকেল’ আলোচনায় স্থান পাবে। এর মাধ্যমে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, বিষয়টি এখনো পুরোপুরি মীমাংসা হয়নি।

অন্যদিকে, জলপথটি খুলে দেওয়ার পর সেখানে দেওয়া সামুদ্রিক পরিষেবাগুলোর জন্য ‘ফি’ আদায়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি উল্লেখ করেন, ইরান কোনো ‘ট্রানজিট টোল’ বা যাতায়াত শুল্ক আদায় করতে চাচ্ছে না।

এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ দাবি করেছেন, হরমুজ প্রণালি থেকে অবাধে জাহাজ চলাচল শুরু হয়েছে। যদিও এর আগে তিনি বলেছিলেন প্রণালিটি আগামী শুক্রবার পুনরায় খুলে দেওয়া হবে।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz