বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো : ট্রাম্প • আমেরিকানরা ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে, তাঁরা পরিবর্তন চায়: বারাক ওবামা • যুক্তরাষ্ট্রজুড়ে ডেমোক্র্যাটদের জয়ে ওবামার সন্তোষ প্রকাশ • গভর্নর নির্বাচনেও ডেমোক্র্যাটদের বড় সাফল্য • নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস • কংগ্রেস ডেমোক্র্যাটদের, বড় ধাক্কায় ট্রাম্প • উভয় কক্ষেই ডেমোক্র্যাটদের ভূমিধস জয় • ‘মার্কিনরা বিরক্ত হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবেন ট্রাম্প’ • রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ট্রাম্পের মুখে নতুন বয়ান • রিপাবলিকানদের হারে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার ট্রাম্পের

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​দিল্লিতে ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

​দিল্লিতে ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

বিজ্ঞাপন
ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তর ও তার সংলগ্ন এলাকাগুলোতে গতকাল সোমবার দিনভর দফায় দফায় ধাওয়া ও সংঘাত-সহিংসতা হয়েছে তরুণ-তরুণীদের ফেইসবুকভিত্তিক গ্রুপ ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং পুলিশের মধ্যে। এ সময় সিজেপি সমর্থকদের ছোড়া ইট-পাটকেলে আহত হয়েছেন কমপক্ষে ১১৮ জনেরও বেশি পুলিশ।

এদিকে ‘পুলিশকে লক্ষ্য করে হামলা, বিশৃঙ্খলা সৃষ্টি, সহিংস আচরণ, সরকারি যানবাহন ও সম্পত্তির ক্ষয়ক্ষতি সাধনের’ অভিযোগে ঘটনাস্থল থেকে অন্তত ৭০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার দিল্লি পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এসব তথ্য।

ভারতের প্রধান তথ্যপ্রযুক্তি বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি বা নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্ত এবং কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়ে গত ৬ জুন থেকে রাজপথে আন্দোলনে নেমেছে ফেইসবুকভিত্তিক গ্রুপ ককরোচ জনতা পার্টি।

সোমবার দাবির সপক্ষে নয়াদিল্লির জন্তর মন্তর এলাকা থেকে পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার পূর্বনির্ধারিত কর্মসূচি  ছিল সিজেপির। কিন্তু সকালে ‘সংসদ চলো’ কর্মসূচি শুরুর অল্প কিছুক্ষণের মধ্যেই সেখানে হামলা চালায় পুলিশ এবং  পদযাত্রাকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ মৃদু লাঠিচার্জও করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষ্যদর্শীরা।

কিন্তু ‘ছত্রভঙ্গ’ হওয়ার অল্প সময়ের মধ্যেই ফের জন্তর মন্তর এলাকায় এসে জড়ো হন সিজেপি সমর্থকরা এবং তাদের কর্মসূচি ফের শুরু করার চেষ্টা করেন। এ সময় পুলিশ ফের বাধা দিতে এগিয়ে আসার পর শুরু হয় দু’পক্ষের সংঘাত।

৭০ জনকে গ্রেপ্তারের ব্যাপারে নয়াদিল্লি পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, “এই বিক্ষোভকারীরা পুলিশের দিকে লক্ষ্য করে ইট-পাটকেল, পাথর নিক্ষেপের পাশাপাশি বার বার পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছেন, সরকারি যানবাহন, সম্পদের ক্ষয়ক্ষতি করেছেন এবং এত বড় মাত্রার সহিংসতা উস্কে দিয়েছেন, যা রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতিকে গুরুতর হুমকির মুখে ফেলতে পারে।”

যে ১১৮ জনের অধিক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন, তাদের মধ্যে সাধারণ পুলিশ সদস্যদের পাশাপাশি নয়াদিল্লি পুলিশের স্পেশাল কমিশনার অব পুলিশ, জয়েন্ট কমিশনার অব পুলিশ, অ্যাডিশনাল কমিশনার অব পুলিশ, ডেপুটি কমিশনার অব পুলিশ, অ্যাডিশনাল ডেপুটি কমিশনার অব পুলিশ, অ্যাসিসটেন্ট কমিশনার অব পুলিশ এবং বেশ কয়েক জন নারী পুলিশ সদস্য রয়েছেন।

অবশ্য পুলিশের লাঠিচার্জে সিজেপি সমর্থকরা যে আহত হয়েছেন, তা ও স্বীকার করা হয়েছে বিবৃতিতে। নয়াদিল্লি পুলিশের তথ্য অনুসারে, সোমবারের কর্মসূচিতে ৬০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন।

আহতদের মধ্যে কয়েক জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, বাকিদের অনেকে এখনও হাসপাতালে ভর্তি আছেন বলে জানিয়েছে পুলিশ।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz