বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে : বিসিবির আইনজীবী • মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো : ট্রাম্প • আমেরিকানরা ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে, তাঁরা পরিবর্তন চায়: বারাক ওবামা • যুক্তরাষ্ট্রজুড়ে ডেমোক্র্যাটদের জয়ে ওবামার সন্তোষ প্রকাশ • গভর্নর নির্বাচনেও ডেমোক্র্যাটদের বড় সাফল্য • নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস • কংগ্রেস ডেমোক্র্যাটদের, বড় ধাক্কায় ট্রাম্প • উভয় কক্ষেই ডেমোক্র্যাটদের ভূমিধস জয় • ‘মার্কিনরা বিরক্ত হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবেন ট্রাম্প’ • রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ট্রাম্পের মুখে নতুন বয়ান

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো : ট্রাম্প

মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো : ট্রাম্প

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের নাগরিকরা যদি তার ওপর বিরক্ত বা ক্ষুব্ধ হয়ে ওঠেন, তবে তিনি ইসরাইলে চলে যাবেন এবং সে দেশের প্রধানমন্ত্রী হবেন—এমন মন্তব্য করে রসিকতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩ অক্টোবর (মঙ্গলবার) যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিন ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে ট্রাম্প এ কথা বলেন। 

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের দিন ফক্স নিউজের অনুষ্ঠান ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-এ কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘ইসরাইলে আমার জনপ্রিয়তার হার ৯৯ শতাংশ। যুক্তরাষ্ট্রের মানুষ যদি কখনো আমার ওপর বিরক্ত হয়ে যায়, তবে আমি ইসরাইলে চলে যাব এবং সেখানকার প্রধানমন্ত্রী হব।’

একই সাক্ষাতকারে ট্রাম্প আরও প্রকাশ করেন যে, ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার একটি চুক্তি হয়েছে। এই চুক্তি অনুযায়ী, চলতি বছরের শেষের পর থেকে ওয়াশিংটন আর ইসরাইলকে ৪ বিলিয়ন ডলারের সহায়তা প্রদান করবে না।

ট্রাম্পের মতে, ইসরাইলের আর এই সহায়তার প্রয়োজন নেই এবং কিছু ডেমোক্র্যাট ও বামপন্থি রাজনীতিবিদ রিপাবলিকানদের সমালোচনা করার হাতিয়ার হিসেবে ইসরাইলকে এই তহবিল দেওয়ার বিষয়টি ব্যবহার করছিলেন।

তিনি বলেন, ‘ইসরায়েলকে অর্থ সহায়তা দেওয়ার বিষয়ে নেতানিয়াহু ও আমি একটি সমঝোতায় পৌঁছেছি। আমরা ইসরাইলকে বছরে ৪ বিলিয়ন ডলার দিয়ে থাকি। কয়েক মাস আগে আমরা এই সহায়তা বন্ধ করার বিষয়ে সমঝোতা করেছি।’

ট্রাম্প আরও বলেন, ‘আমরা ইতোমধ্যে একমত হয়েছি যে চলতি বছরের শেষ নাগাদ ইসরাইলকে আর অর্থ দেওয়া হবে না। তবে ইসরাইলের প্রয়োজন হলে আমরা সহায়তা করব।’

ঠিকানা/এএস

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz