রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• নিউইয়র্কে লেখক-সাংবাদিকদের মিলনমেলা • প্রকাশিত হলো শিব্বীর আহমেদের সচিত্র ইংরেজি গল্পের বই ‘The Elephant’s New Shoes’ • বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার ব্রাজিলের আমেলি • মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা • পরিবহনমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল • হত্যার অভিযোগে যুবকের জেল, ৭ বছর পর জীবিত উদ্ধার নারী • মুক্তি পেলেন ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি • অবিশ্বাস্য জয়ে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত • গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু • বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করল জার্মানি

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের কে জিতেছেন, কে হারলেন

ঠিকানা রিপোর্ট | প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৪
বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের কে জিতেছেন, কে হারলেন উপরে বাঁ থেকে স্টেট সিনেটর জর্জিয়া ডিস্ট্রিক্ট-৪ শেখ রহমান, স্টেট হাউস অব রিপ্রেজেন্টিটিভস আবুল বাশার খান, স্টেট সিনেটর কানেকটিকাট, ডিস্ট্রিক্ট-৪ মো. মাসুদুর রহমান, শাজিয়া হক, মোহাম্মদ রহমান এবং এম এস আলম।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জর্জিয়ার স্টেট সিনেটের ৫ নম্বর ডিস্ট্রিক্টে পুনর্নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডেমোক্র্যাট শেখ রহমান। সাধারণ নির্বাচনে তাঁর বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী ছিলেন না। অন্যদিকে, কানেকটিকাটের স্টেট সিনেটর মোহাম্মদ মাসুদুর রহমান এবং নিউ হ্যাম্পশায়ারের স্টেট রিপ্রেজেন্টেটিভ আবুল খানের আসনে এ প্রতিবেদন হালনাগাদ করা পর্যন্ত জয়-পরাজয়ের নির্ভরযোগ্য ঘোষণা পাওয়া যায়নি। তবে ফলাফলে তারা এগিয়ে রয়েছেন। 
শেখ রহমান এর আগে গত ১৯ মে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে রবিন ম্যাককয়কে পরাজিত করেন। তিনি পান ৬ হাজার ১৮৮ ভোট, ম্যাককয় পান ৫ হাজার ১৬৬ ভোট। প্রাইমারিতে শেখ রহমানের ভোটের হার ছিল ৫৪ দশমিক ৫ শতাংশ। নভেম্বরের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী না থাকায় আসনটি ধরে রেখেছেন তিনি। 
এখানে উল্লেখ্য, শেখ রহমান এর আগে পরপর তিনবার সিনেটর নির্বাচিত হয়েছেন। এটি তার চতুর্থবার বিজয়। 
কানেকটিকাটের স্টেট সিনেটের ৪ নম্বর ডিস্ট্রিক্টে পুনর্নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোহাম্মদ মাসুদুর রহমান। ডেমোক্র্যাটিক ও ওয়ার্কিং ফ্যামিলিজ পার্টির প্রার্থী হিসেবে তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান জেন জেনিংস। ফলাফলের সর্বশেষ যাচাইয়ে এই আসনে বিজয়ীর নাম নিশ্চিত করা যায়নি। ফলে তাঁকে এখনই জয়ী বা পরাজিত বলা যাচ্ছে না। তবে প্রাপ্ত ভোটে তিনি এগিয়ে রয়েছেন। 
নিউ হ্যাম্পশায়ারের প্রতিনিধি পরিষদের রকিংহাম-৩০ ডিস্ট্রিক্টে পুনর্নির্বাচনের প্রার্থী রিপাবলিকান আবুল খান। দুই সদস্য নির্বাচনের এই আসনে অন্য দুই প্রার্থী রিপাবলিকান জেসন জ্যানভ্রিন এবং ডেমোক্র্যাট ডায়ানা ল্যাব্রেক চ্যাপম্যান। দলীয় প্রাইমারিতে মনোনয়ন নিশ্চিত করলেও সাধারণ নির্বাচনে আবুল খানের জয়-পরাজয় এ প্রতিবেদন হালনাগাদ করা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। 
এদিকে, বাংলাদেশি বংশোদ্ভূত কয়েকজন প্রার্থীর নির্বাচনী লড়াই আগেই দলীয় মনোনয়নপর্বে শেষ হয়েছে। জর্জিয়ার সাবেক স্টেট সিনেটর নাবিলা ইসলাম পার্কস এবার লেফটেন্যান্ট গভর্নর পদে ডেমোক্র্যাটিক মনোনয়ন চেয়েছিলেন। গত ১৬ জুনের প্রাইমারি রানঅফে তিনি জশ ম্যাকলরিনের কাছে পরাজিত হন। নাবিলা পান ১ লাখ ৭৩ হাজার ৩৭০ ভোট বা ৪৫ দশমিক ১ শতাংশ। ম্যাকলরিন পান ২ লাখ ১০ হাজার ৮৪২ ভোট বা ৫৪ দশমিক ৯ শতাংশ। এটি দলীয় মনোনয়ন নির্বাচনের ফল, ৩ নভেম্বরের সাধারণ নির্বাচনের নয়।
নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির ৩০ নম্বর ডিস্ট্রিক্টে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মাত্র সাত ভোটে পিছিয়ে পড়েন শামসুল হক। গত ২৩ জুনের ভোটের পর পুনর্গণনায় প্যাট্রিক মার্টিনেজ পান ২ হাজার ৭৮৪ ভোট এবং শামসুল হক পান ২ হাজার ৭৭৭ ভোট। এর ফলে ডেমোক্র্যাটিক মনোনয়ন পান মার্টিনেজ। 
অ্যাসেম্বলির ৩৬ নম্বর ডিস্ট্রিক্টে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মেরি জোবাইদা পান ২ হাজার ৪৫ ভোট বা ১৭ দশমিক ১ শতাংশ। সেখানে ৯ হাজার ৩৮৬ ভোট পেয়ে মনোনয়ন পান ডায়ানা মোরেনো। 
অ্যাসেম্বলির ৩৭ নম্বর ডিস্ট্রিক্টে একই দলের প্রাইমারিতে পিয়া রহমান পান ১ হাজার ৯০৪ ভোট বা ১৫ দশমিক ৯ শতাংশ। ওই আসনে ৮ হাজার ৩১ ভোট বা ৬৬ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে ডেমোক্র্যাটিক মনোনয়ন পান সামান্থা ক্যাটান। 
 
বিজ্ঞাপন
কমেন্ট বক্স
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz