বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• মানিকগঞ্জে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন • আমরা শেখ হাসিনাকে হ্যান্ডওভার চাই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির • দেশে ডেঙ্গুতে আরো ৭ জনের মৃত্যু • ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো • এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি • অভিশংসনের উদ্যোগ নিলে ডেমোক্র্যাটদের নিশ্চিহ্ন করে দেব: ট্রাম্প • বন্ধুকে হত্যায় কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড • আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি • শান্তিরক্ষা মিশনে শীর্ষে বাংলাদেশ, এবার কঙ্গো গেলেন বিমান বাহিনীর ১১১ জন

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন
ট্রিপল মার্ডার

মানিকগঞ্জে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন

মানিকগঞ্জে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন

আদালত চত্বরে দণ্ডপ্রাপ্ত আসামিরা। ছবি: সংগৃহীত

বিজ্ঞাপন
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার উত্তর গোবিন্দল এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরে তিনজনকে হত্যার ঘটনায় দায়ের করা আলোচিত ট্রিপল মার্ডার মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড এবং আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া মামলার আরও সাত আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং চারজনকে খালাস দেওয়া হয়েছে।
৫ নভেম্বর (বৃহস্পতিবার) মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি জমিজমা নিয়ে বিরোধের জেরে সিংগাইর উপজেলার উত্তর গোবিন্দল এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এতে আজিজ মোল্লা ও নান্নু মোল্লা ওরফে টেনডল মোল্লা ঘটনাস্থলেই নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় করিম মোল্লার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত আজিজ মোল্লার স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি একটি হত্যা মামলা দায়ের করেন।

বাদীপক্ষের আইনজীবী ও সরকারি কৌঁসুলি (পিপি) নূরতাজ আলম বাহার জানান, মামলায় মোট ২৪ জনকে আসামি করা হয়। আদালত ২১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে পাঁচজনকে মৃত্যুদণ্ড, আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড, দুজনকে পাঁচ বছর, একজনকে এক বছর, দুজনকে ছয় মাস এবং দুজনকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আদালতের এ রায়ের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চলা মামলাটির বিচারিক কার্যক্রমের নিষ্পত্তি হয়েছে।

ঠিকানা/এএস

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz