শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

পুলিশ হেফাজত থেকে হত্যা মামলার আসামি আ.লীগ নেতা ছিনতাই

পুলিশ হেফাজত থেকে হত্যা মামলার আসামি আ.লীগ নেতা ছিনতাই

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
নোয়াখালীর হাতিয়া উপজেলায় গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে হত্যাসহ একাধিক মামলার আসামি ও স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নিজাম উদ্দিনকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সুখচর ইউনিয়নের রামচরণ বাজারে এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া নিজাম উদ্দিন সুখচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওই ওয়ার্ডের চর আমানউল্লাহ গ্রামের মৃত সাঈদুল হকের ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

পুলিশ জানায়, নিজাম উদ্দিন একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় মোট ৯টি মামলা রয়েছে। শুক্রবার সন্ধ্যার পর রামচরণ বাজারে অভিযান চালিয়ে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। কিন্তু গ্রেপ্তারের পরপরই একদল দুর্বৃত্ত ও আসামির স্বজনরা পুলিশকে চারপাশ থেকে ঘেরাও করে ফেলে। এ সময় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে তারা পুলিশের কাছ থেকে নিজামকে ছিনিয়ে নেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘নিজাম উদ্দিনকে গ্রেপ্তারের পর তার স্বজনরা পুলিশকে ঘিরে ধরলে সেই সুযোগ কাজে লাগিয়ে সে পালিয়ে যায়। তাকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

ওসি আরও জানান, আসামিকে ছিনিয়ে নিতে গিয়ে যারা পুলিশের সরকারি কর্তব্য পালনে বাধা প্রদান করেছে, তাদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz